Wednesday, June 24, 2026

Entertainment : লাল গালিচায় ঝড় তুললেন ‘সবুজ’ সানি!

Date:

Share post:

‘কান চলচ্চিত্র উৎসব ২০২৩’ (Cannes Film Festival 2023) যেন ক্রমশই আলোচনার শীর্ষে চলে আসছে। ঐশ্বর্য রাই -এর পরে এবার শিরোনামে সানি। প্রাক্তন পর্নতারকা সানি লিওনি (Sunny Leone) এই মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে উপস্থিত। আর সেখানেই সবার নজর কাড়লেন ‘বেবি ডল’। এবার ভারতের হয়ে প্রথমবার প্রতিনিধিত্ব করতে সেখানে পৌঁছলেন অভিনেত্রী । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কানস -এর প্রথম লুক শেয়ার করলেন অভিনেত্রী সানি লিওনি (Sunny Leone)। আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার প্রদর্শনের জন্য ভারতের প্রতিনিধি হয়ে কানের রেড কার্পেটে হাঁটলেন অভিনেত্রী সানি।

প্রাক্তন পর্নতারকা বিদেশী মঞ্চে প্রথম লুকেই নজর কাড়লেন। সবুজ পোশাকে অটুট আত্মবিশ্বাসের ছটা ধরা পড়েছে। কান ফিল্ম ফেস্টিভ্যালের সম্মানীয় ‘মিডনাইট স্ক্রিনিং’-এর (midnight screening) জন্য সানি লিওনির সিনেমা ‘কেনেডি’ (Kennedy) নির্বাচিত হয়েছে। এই সিনেমা মূলত চার্লিকে ঘিরে, যে চরিত্রে রয়েছেন সানি। চার্লির জীবনে দুই জগত। একটা তাঁর কল্পনার আর একটা বাস্তবের। এবার এই দুয়ের মাঝে ফেঁসে যায় সে। এটি অনুরাগ কাশ্যপের প্রথম পরিচালিত ছবি যা ‘কান’-এ নির্বাচিত হয়েছে। সেই ছবির জন্য ডিজাইনার মারিয়া কোখিয়ার তৈরি শ্যাওলা সবুজ রঙের ‘ওয়ান শোল্ডার থাই হাই স্লিট’ সাটিন ড্রেস পরেছিলেন অভিনেত্রী। সঙ্গে দুই আঙুলে আংটি ও কানে স্টাড, পায়ে অ্যাঙ্কলেট। খোলা চুলে হালকা অথচ ঝলমলে মেকআপ যেন মোহময়ী করেছে সানিকে। সবাই বলছেন ঝড় তুলেছেন সানি, মজেছে বলিউড।

 

Related articles

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...

কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন কিং কোহলি। কয়েকদিন আগেই ইংল্যান্ডের...

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...