Monday, March 16, 2026

মোহনবাগানে পেলে-মারাদোনা-সোবার্সের নামে গেট উদ্বোধন করবেন মার্টিনেজ

Date:

Share post:

জুলাই মাসে শহরে আসছেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর কলকাতায় এসে মোহনবাগান ক্লাবে আসছেন তিনি। আর এই ক্লাবে এসেই সবুজ-মেরুন ক্লাবের পেলে, দিয়েগো মারাদোনা এবং গ্যারি সোবার্সের নামে যে গেট উদ্বোধন করবেন মার্টিনেজ।

এর আগে বহু কিংবদন্তি ফুটবলারের পা পড়েছে কলকাতার বুকে। এবার সেই তালিকায় যোগ হচ্ছেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৪ জুলাই লিওনেল মেসির সতীর্থের মোহনবাগান ক্লাবের আসার খবর আগেই প্রকাশিত হয়েছে। মার্টিনেজের মোহনবাগানে আগমন নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করল ক্লাব। মোহনবাগানে পেলে-মারাদোনা-সোবার্সের নামাঙ্কিত গেটের উদ্বোধন করবেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন গোলকিপার।

মঙ্গলবার মোহনবাগানের কর্মসমিতির বৈঠক শেষে ক্লাব সচিব দেবাশিস দত্ত বলেন, “আমাদের কমিটি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, ৪ জুলাই পেলে-মারাদোনা-সোবার্স নামাঙ্কিত গেটের উদ্বোধন করবেন মার্টিনেজ। দিয়েগো মারাদোনার নামে গেট আর্জেন্তিনার বর্তমান বিশ্বকাপজয়ী ফুটবলারের হাত দিয়ে উদ্বোধন হলে সারা বিশ্বব্যাপী খবর হবে। আমরা মনে করি, এতে পেলে-মারাদোনা-সোবার্সকে যোগ্য সম্মান দেওয়া হবে।”

প্রথমবার সদ্য বিশ্বকাপজয়ী কোনও ফুটবলার ভারতে আসছেন। তার উপর বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী সেরা গোলকিপারের সম্মান পেয়েছেন মার্টিনেজ। আর ৪ জুলাই কলকাতায় এসেই ‘দিবু’ খ্যাত তারকা গোলকিপার পা রাখবেন মোহনবাগান ক্লাবে। সেদিন সন্ধ্যায় গঙ্গাপাড়ের ক্লাবে ঘণ্টাখানেক থাকবেন মার্টিনেজ। গেট উদ্বোধন ছাড়াও কাতার বিশ্বকাপের সেরা গোলকিপারকে নিয়ে একাধিক পরিকল্পনা মোহনবাগানের। ১০ জন নতুন লাইফ মেম্বার মার্টিনেজের হাত থেকে সদস্যপদ গ্রহণ করবেন। ফ্লাডলাইটে সেদিন মোহনবাগান মাঠে একটি প্রদর্শনী ম্যাচ হবে। সেখানে মুখোমুখি হবে মোহনবাগান একাদশ বনাম কলকাতা পুলিশ কমিশনার একাদশ। মোহনবাগানের কোচের দায়িত্বে মানস ভট্টাচার্য এবং সত্যজিৎ চট্টোপাধ্যায়। ৪৫ বছরের কম বয়সি প্রাক্তন মোহনবাগান ফুটবলারদের নিয়ে দল গড়বেন মানস ও সত্যজিৎ।

প্রদর্শনী ম্যাচের টিকিটের ব্যবস্থা করা হতে পারে।মার্টিনেজকে সংবর্ধনা-স্মারক হিসেবে কী উপহার দেওয়া হবে এবং ৪ জুলাইয়ের অনুষ্ঠানের আরও কিছু পরিকল্পনা করার জন্য ক্লাব সচিবের নেতৃত্বে আলাদা কমিটি তৈরি হয়েছে। মার্টিনেজকে ক্লাব তাঁবু প্রথমে ঘুরিয়ে দেখাবেন কর্তারা। আধ ঘণ্টা ক্লাব তাঁবুর ভিতরে থাকবেন। তারপর বাকি সময়টা মাঠে থাকবেন মেসির সতীর্থ।

এদিকে, প্রয়াত ক্লাব সচিব অঞ্জন মিত্রের নামাঙ্কিত নতুন মিডিয়া সেন্টারের উদ্বোধন হবে ২০ জুলাই। আইএসএল চ্যাম্পিয়ন হওয়া এবং এটিকে সরিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস নতুন নামকরণের জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানিয়েছেন ক্লাবের কর্মসমিতির সদস্যরা।

আরও পড়ুন:সবুজায়নের উপর জোর আইপিএল-এর, ডট বলে চারাগাছ

 

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...