Tuesday, June 23, 2026

ঝড়ে গাছ পড়ে শিয়ালদহের মেইন লাইনের ট্রেন চলাচল ব্যা.হত

Date:

Share post:

তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি দিল দক্ষিণবঙ্গের প্রবল ঝড়-বৃষ্টি (Rain)। তবে, তার জেরে বিপাকে ট্রেন (Train) যাত্রীরা। ঝড়ে রেললাইনে উপরই গাছ ভেঙে পড়ায় ব্যাহত শিয়ালদহ (Sealdah) শাখার মেইন লাইনের ট্রেন চলাচল। মঙ্গলবার, বিকেলে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুর্গাপুর, বর্ধমানের বিভিন্ন জায়গায় ঝড় হয়। সঙ্গে বৃষ্টি। ঝড়ের বেগ ৪০-৫০ কিলোমিটার, কোথাও আবার ৫০-৬০ কিলোমিটার ছিল। তার জেরে পলতা স্টেশনের কাছে আপ লাইনের উপর একটি আস্ত গাছ ভেঙে পড়ে। ফলে বিকেল ৫টা ২০ থেকে বন্ধ ট্রেন চলাচল।

দ্রুত লাইন মেরামতি করে ট্রেন চলাচলের চেষ্টা করা হচ্ছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই, এদিন বিকেল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি শুরু হয়। কলকাতাতেও ঝড়ে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে। পরে বৃষ্টি শুরু হয়।

আরও পড়ুন- ক্যান*সারে আক্রা*ন্ত মহিলার শেষ ইচ্ছে পূরণ শাহরুখের ! মাছের ঝোল খাবেন বাদশা

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...