Wednesday, April 1, 2026

বিরাট-গিলের শতরান, সৌরভের টুইটে শুভমনের প্রশংসা থাকলেও, নেই কোহলির নাম

Date:

Share post:

এখনও যেন চাপা উত্তাপ। রবিবার আইপিএল-এর ম‍্যাচে মুখোমুখি হয়েছিল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর এবং গুজরাত টাইটান্স। সেই ম‍্যাচে আরসিবির হয়ে শতরান করেন বিরাট কোহলি। এবং গুজরাতের হয়ে শতরান করেন শুভমন গিল। ভারতের দুই তারকা ক্রিকেটারের খেলায় মন ভরে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের। বিরাটের শতরানের পরেও তাঁর দল জিততে পারেনি। ছিটকে যায় প্লে-অফ থেকে। শুভমনের ইনিংস ম্যাচ জেতায় গুজরাতকে। আর সেই ম্যাচ শেষ হতেই টুইট করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সৌরভের টুইটে শুভমনের প্রশংসা থাকলেও নাম নেই বিরাট কোহলির।

রবিবার ম্যাচ শেষ হওয়ার কিছু ক্ষণের মধ্যেই সৌরভ টুইট করে লেখেন, “দেশে কী অসাধারণ প্রতিভা। শুভমন গিল, অসাধারণ। ম্যাচের দুই অর্ধে দু’টি অপূর্ব ইনিংস। আইপিলের মান অন্য প্রতিযোগিতার থেকে অনেক উঁচুতে।”

সৌরভ গঙ্গোপাধ্যায়ের টুইটারে শুভমন গিলের নাম থাকলেও বিরাটের নাম নেই। বিরাটের নাম না থাকায় সৌরভের সঙ্গে তাঁর সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...