Wednesday, June 17, 2026

সংসদেই গণতন্ত্র ভূ-লুণ্ঠিত! নয়া ভবন উদ্বোধন অনুষ্ঠান একত্রে বয়কট ১৯ বিরোধী দলের

Date:

Share post:

নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলির সংঘাত চরমে পৌঁছল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের। আগামী ২৮ মে ওই অনুষ্ঠান বয়কটের পথেই হাঁটছে বিরোধীরা। ইস্যু দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না করে প্রধানমন্ত্রী মোদি নিজেই উদ্বোধনের ভার হাতে তুলে নেওয়া। সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোর অর্থ তাঁকে অসম্মান করা। যার প্রতিবাদে সরব অন্তত ১৯টি বিরোধী দল।

শুধু তাই নয়, ওইদিন বিতর্কিত বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিন। যিনি স্বাধীনতা আন্দোলনে ইংরেজদের কাছে মুচলেকা দিয়ে মুক্ত হয়েছিলেন। যা স্বাধীনতা আন্দোলনের একটি কলঙ্কময় অধ্যায়। কোটি কোটি টাকা ব্যয়ে সেন্ট্রাল ভিস্তার উদ্বোধনের দিন হিসেবে সাভারকরের জন্মদিনকে বেছে নেওয়াটা বিজেপির রাজনৈতিক উদেশ্য প্রণোদিত মনোভাব বলেই মনে করছে বিরোধীরা।

তৃণমূল তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, রবিবারের ওই অনুষ্ঠান বয়কট করা হচ্ছে। দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন গতকাল মঙ্গলবার এই ইস্যুতে মোদিকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। তাঁর টুইট, “সংসদ নতুন কোনও নতুন ভবন নয়। ঐতিহ্য, নীতি, মূল্যবোধ ও নিয়মের একটি প্রতিষ্ঠান। ভারতীয় গণতন্ত্রের আধার হল সংসদ। প্রধানমন্ত্রী মোদি এটাই বুঝতে পারছেন না। তাঁর কাছে রবিবার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান আমি, আমিত্ব ও আমার সর্বস্ব। তাই অনুষ্ঠানে আমাদের বাদ রাখো।”

তৃণমূলের পথে হেঁটে আরও ১৮টি বিরোধী দল একত্রে এই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে। সম্মিলিত ভাবে এই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়ে একটি বিবৃতি জারি করেছে বিরোধীরা। যেখানে কংগ্রেস, আপ, এনসিপি, আরজেডি, জেডিইউ, উদ্ভব থাকরের শিবসেনা, ঝাড়খন্ড মুক্তি মোর্চা, সিপিএম, সিপিআই-এর মত বামপন্থী দলগুলিও অনুষ্ঠান বয়কট করেছে। বিরোধী দলগুলির বক্তব্য, যেখানে সংসদ ভবনের মধ্যেই গণতন্ত্র ভু-লুণ্ঠিত, সেখানে নতুন ভবনের কোনও গুরুত্ব নেই।” সবমিলিয়ে চব্বিশের লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী শক্তি ফের একছাতার তলায়।

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...