Tuesday, May 26, 2026

বিরোধীরা বয়কট করলেও মোদিই উদ্বোধন করবেন নয়া সংসদ ভবন: শাহ

Date:

Share post:

নয়া সংসদ ভবনের(New Parilament) উদ্বোধনকে কেন্দ্র করে বিতর্ক চরম আকার ধারণ করেছে দেশে। তৃণমূল(TMC), কংগ্রেস(Congress) সহ ১৯ টি বিরোধী রাজনৈতিক দল এই অনুষ্ঠান বয়কট করার কথা ঘোষণা করেছে ইতিমধ্যে। বিরোধীদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, মোদি নয় রাষ্ট্রপতির হাত দিয়েই উদ্বোধন হোক নয়া সাংসদ ভবনের। যদিও বিরোধীদের দাবিকে পাত্তা দিতে নারাজ মোদি-শাহের সরকার। এদিন সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, নতুন সাংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই(Narendra Modi)।

বিরোধীদের দাবি স্পষ্ট ভাষায় খারিজ করে বুধবার সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহ জানান, “নতুন সংসদ ভবনটি রেকর্ড সময়ে নির্মিত হয়েছে। ৬০ হাজার নির্মাণকর্মীকে সংবর্ধনা তথা সম্মান জানাবেন প্রধানমন্ত্রী। নতুন সংসদ ভবন প্রধানমন্ত্রী মোদির দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির প্রতিক।” অর্থাৎ বিরোধীদের দাবিকে উড়িয়ে শাহ বুঝিয়ে দেন এই সংসদ ভবন উদ্বোধনের যোগ্য যদি কেউ হন তিনি মোদিই।

উল্লেখ্য, কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে আগামী ২৮ মে রবিবার উদ্বোধন হবে সংসদের নতুন ভবন। তবে কেন্দ্রের এই ঘোষণার পর গত রবিবার এই সিদ্ধান্তের বিরোধিতা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর বক্তব্য ছিল প্রধানমন্ত্রী নন, পদমর্যাদা অনুযায়ী নব সংসদ ভবনের উদ্বোধন করার অধিকারী রাষ্ট্রপতি। এরপর একে একে সেই সুরে বক্তব্য রেখেছে তৃণমূল কংগ্রেস, বাম-সহ বিভিন্ন বিরোধী দল। মঙ্গলবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন টুইট করেন, ”নতুন সংসদ ভবন শুধুই একটা ভবন নয়। এটা পুরনো রীতিনীতি, নিয়ম এবং ঐতিহ্য বজায় রাখার প্রতিষ্ঠান। এটা ভারতের গণতন্ত্রের ভিত্তি। আর এটা প্রধানমন্ত্রী নিজের একার জন্য পান না। কিন্তু রবিবার নতুন যে সংসদ ভবনের উদ্বোধন হবে সেটা পুরোটাই আমি, আমার এবং আমার জন্য (পড়ুন, মোদি, মোদির এবং মোদির জন্য)। তাই এটা থেকে আমাদের বাদ দিন।”

Related articles

”জলদি জলদি ভাগো…”! অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আগেই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেছিলেন ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’। মঙ্গলবার, নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠকে পরে আরও কড়া বার্তা...

বড়সড় ধাক্কা! ফলতার জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ফলতার জাহাঙ্গীর খান। তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। নতুন করে তাঁকে...

দুঃসময়ে আবার বেসুরো সুখেন্দুশেখর! প্রতিকূল ইস্যুতে ‘বিপ্লব’, কটাক্ষ তৃণমূলের

ফের একবার সাংসদ সুখেন্দুশেখর রায়ের গলায় দলবিরোধী কথা। তৃণমূল জমানায় বাংলার সময়কালকে কার্যত ‘অরাজক’ অবস্থা বলে দাবি করলেন...

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...