Tuesday, March 24, 2026

ফের সমপ্রেমী বিবাহের সাক্ষী থাকলো মহানগরী

Date:

Share post:

সমপ্রেমী বিবাহের স্বীকৃতি আদৌ সম্ভব কি না, তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সরগরম গোটা দেশ। একের পর এক শুনানিতেও সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ এই নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। কিন্তু, ভালোবাসার টানে সেই সমস্ত আইন কানুনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিয়ে করলেন মৌসুমী ও মৌমিতা। মহানগরী সাক্ষী থাকল এক সমপ্রেমী বিবাহের।

শহরের ভূতনাথ মন্দিরে রবিবার মধ্যরাতে চারহাত এক হল মৌসুমী দত্ত এবং মৌমিতা মজুমদারের। হলুদ পাঞ্জাবি এবং টোপড় পরে মন্দিরে বিয়ে করতে পৌঁছন বছর ১৯-এর মৌমিতা। কনের সাজে লাল বেনারসী পরে তাঁর জন্য অপেক্ষায় ছিলেন মৌসুমী। আড়ম্বর ছিল না ঠিকই, তবে মৌসুমীর সিঁথি সিঁদূরে রাঙিয়ে দেন মৌমিতা। মালাবদলও করেন।

সমাজের চোখরাঙানি দূরে সরিয়ে রেখে মা কালীর সামনেই আজীবন একে অপরের সঙ্গে থাকার অঙ্গীকার করেন এই সমপ্রেমী যুগল।
জানা গিয়েছে, বনগাঁর বাসিন্দা বছর ১৯এর মৌমিতা মজুমদারের সঙ্গে কয়েকমাস আগেই ইনস্টাগ্রামে আলাপ হয় কলকাতার বছর ২৫-এর মৌসুমী দত্তর। নিয়মিত ফোনে এবং ফেসবুকে কথাবার্তা শুরু হয় তাঁদের। এরপর একদিন হঠাৎ করেই মৌসুমীকে বিয়ের প্রস্তাব দেন মৌমিতা।
তিনি জানিয়েছেন, সমাজ কী ভাববে তা ভাবিনি। মৌসুমীকে ভালোবাসতাম আর সেটাই ওকে বলেছিলাম। দু’জনেই এরপর সিদ্ধান্ত নিই বিয়ে করব। তাই আমি কলকাতায় এসেছি। সমপ্রেমী বিয়ে নিয়ে কে কী বলল, তাতে কিছু যায় আসে না। যতদিন বাঁচব মৌসুমীকে বুকে আগলে রাখব।
মৌসুমী দত্ত জানান, ভালোবেসে বিয়ে করেছি আমরা। আইন স্বীকৃতি না দিলেও একসঙ্গেই থাকব। যদি আদালত লিভ ইন রিলেশনকে স্বীকৃতি দিতে পারে, তবে সমপ্রেমীদের বিয়ের অনুমতি কেন মিলবে না?
জানা গিয়েছে, অল্পবয়সে বিয়ে হয়েছিল মৌসুমীর। তিনি ডিভোর্সি। তাঁর ১১ এবং সাত বছরের দুই সন্তানও রয়েছে। মৌসুমী বলেন, দুই সন্তানের দায়িত্ব আমারই। আমার বাপের বাড়িতে ওরা মানুষ হচ্ছে।
পরিবার না মানলেও সামাজিক ছুৎমার্গ এড়িয়ে একে অপরকে ছেড়ে যাবেন না তাঁরা, এমনই অঙ্গীকার সমপ্রেমী যুগলের।

Related articles

প্রয়াতদের জন্য চিন্নাস্বামীতে স্মৃতি ফলক, সংরক্ষিত থাকবে আসনও

অভিশপ্ত স্মৃতি নিয়েই চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) শুরু হচ্ছে আইপিএল। অনেক জটিলতার পর নিজেদের ঘরের মাঠে খেলার অনুমতি...

সশস্ত্র বাহিনীতে লিঙ্গবৈষম্য দূর করতে বড় রায় শীর্ষ আদালতের

স্বল্পমেয়াদি কমিশনে (Short Service Commission) নিযুক্ত মহিলা অফিসারদেরও সশস্ত্র বাহিনীতে স্থায়ী হওয়ার পূর্ণ অধিকার রয়েছে- এমনই তাৎপর্যপূর্ণ রায়...

দারিদ্রের বিরুদ্ধে লড়েই ঝড় তোলেন ট্র্যাকে, চাকরিই বদলে দিতে সোনার মেয়ের জীবন

দারিদ্র-আর্থিক প্রতিকূলতা-কঠিন সংগ্রামকে হারিয়ে অ্যাথলেটিক্সের ট্রাকে সোনালী সাফল্য, কিন্তু প্রচারের আলো না পেয়ে হারিয়ে যান গ্রাম-জেলার প্রতিভাবান ক্রীড়াবিদরা।...

ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে! নির্বাচন কমিশনের নোটিশে বিজেপির প্রতীক: তোপ দাগলেন মমতা

Now the cat out of the bag। নির্বাচন কমিশনের (Election Commission) নোটিশে (Notice) বিজেপির প্রতীক! উত্তরবঙ্গে রওনা হওয়ার...