Tuesday, June 23, 2026

মিলের জেরে নদী দূষণ! অভিষেককে পেয়ে অভিযোগ প্রৌঢ়ের, মিলল সমাধানের আশ্বাস

Date:

Share post:

২৯ তম দিনে পড়েছে তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) জন সংযোগ কর্মসূচি। উত্তর থেকে দক্ষিণ যেখানেই যাচ্ছেন কার্যত জনস্রোতে ভাসছেন তিনি। মিশে যাচ্ছেন মানুষের সঙ্গে, শুনছেন তাদের অভাব অভিযোগের কথা। মিলছে চট জলদি সমাধানও। সম্প্রতি বর্ধমানে নবজোয়ার কর্মসূচিতে গিয়ে মানুষের সঙ্গে মিশে পড়তে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্থানীয় এক চপের দোকানে গিয়ে চা খেতে খেতে সেখানে উপস্থিত সাধারণ মানুষের কাছ থেকে শোনেন তাঁদের অভাব অভিযোগের কথা।

তৃণমূল সূত্রের খবর, বর্ধমানের রাস্তায় যেতে যেতে হঠাৎ একটি চা ও ভাজাভুজির দোকান দেখে কনভয় থামান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সাধারণ মানুষের সঙ্গে বসে চা ও চপ খেতে খেতে শোনেন তাঁদের অভাব অভিযোগের কথা। স্থানীয় লোকজন অভিষেকের কাছে আবেদন জানান, এলাকায় একটি আলোক স্তম্ভ বসানোর জন্য। তৃণমূল সাংসদ তাঁদের আশ্বস্ত করেন বিষয়টি তিনি দেখবেন। পাশাপাশি ফটিক চন্দ্র দেব নামে একজন প্রবীণ নাগরিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান, মিলের জেরে এলাকার নদীর জল অত্যন্ত দূষিত হয়ে উঠেছে। সরকারের তরফে যাতে এই সমস্যা সমাধানের কিছু উদ্যোগ করা যায়। অভিযোগ শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের আশ্বস্ত করেন যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন তিনি।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...