Tuesday, June 23, 2026

দুষ্কৃ.তী ধরতে গিয়ে আ.ক্রান্ত পুলিশ, জালে অভি.যুক্তর স্ত্রী-কন্যা

Date:

Share post:

দুষ্কৃতীকে গ্রেফতার করতে পরিবারের হাতে আক্রান্ত হয়েছে পুলিশ৷ কোচবিহারের (Cochbhar) শীতলকুচি এলাকার ঘটনা। পুলিশকে (Police) লক্ষ্য করে প্রায় তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে।

স্থানীয় আজিজুল মিয়াঁর বিরুদ্ধে বেআইনি অস্ত্র মজুতের অভিযোগ ছিল৷ গোপন সূত্রে খবর পেয়ে, মৃত্যুঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে হানা দেয় পুলিশ। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে অভিযুক্ত ও তার ঘনিষ্ঠরা গুলি চালায়। এমনকী অভিযুক্তের স্ত্রীও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপরে চড়াও হয়েছে বলে অভিযোগ।

মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। অভিযুক্ত আজিজুল মিয়াঁ-সহ বাকি দুষ্কৃতীরা গুলি চালাতে চালাতে পালিয়ে যায়। সেই সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।অভিযুক্তের স্ত্রী ও মেয়েও পুলিশের উপর আক্রমণ করে। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত আহত হয়েছেন। অভিযুক্তর স্ত্রী ও মেয়েকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন:মিলের জেরে নদী দূষণ! অভিষেককে পেয়ে অভিযোগ প্রৌঢ়ের, মিলল সমাধানের আশ্বাস

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...