Friday, April 3, 2026

বিদেশ যাত্রার অনুমতি পেলেন জ্যাকলিন, কোথায় যাবেন অভিনেত্রী

Date:

Share post:

আর্থিক কেলেঙ্কারিতে ফেঁসে রীতিমতো বিপাকে পড়েছিলেন বলিউড অভিনেত্রী (Bollywood actor) জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক এবং তারপরে আর্থিক তছরুপ কাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে নায়িকার বিরুদ্ধে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই জ্যাকলিন এবার বিদেশযাত্রার অনুমতি পেলেন। দীর্ঘ আবেদনের পর মঙ্গলবার দিল্লির একটি বিশেষ আদালত (Delhi court) জ্যাকলিনকে বিদেশযাত্রার অনুমতি দিল।

অভিনেত্রী বেশ কিছুদিন ধরেই আদালতের কাছে অনুমোদন চাইছিলেন তাঁর বিদেশযাত্রার ব্যাপারে। আসলে বেশ কিছু অ্যাওয়ার্ড শোতে অংশগ্রহণ করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ। কিন্তু সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় দেশের বাইরে যাওয়ার অনুমতি ছিল না অভিনেত্রীর। তদন্তকারী সংস্থা জানিয়েছে সুকেশ জেলে থাকাকালীন অভিনেত্রীকে ১০ কোটি টাকারও বেশি মূল্যের একটি উপহার পাঠিয়েছিলেন জ্যাকলিনকে । জেল থেকে সুকেশ জ্যাকলিনকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন। এমনকি জামিনে থাকাকালীন দুজনে একসঙ্গে নিভৃতে সময় কাটিয়েছেন বলে অভিযোগ। যদিও জ্যাকলিন তাঁর সঙ্গে সুকেশ-যোগ নস্যাৎ করে দিয়েছেন। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠান করেছেন নায়িকা। এবার ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত দুবাইতে আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তাঁকে অংশ নেওয়ার অনুমতি দিল আদালত। এছাড়াও আগামী ছবির কাজের জন্য ২৮ মে থেকে ১২ জুন পর্যন্ত ইতালি যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছে অভিনেত্রীকে।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...