Tuesday, March 31, 2026

মাঠের বাইরে নতুন রেকর্ড কোহলির

Date:

Share post:

মাঠে ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ছেন বিরাট কোহলি। এবার মাঠের পাশাপাশি মাঠের বাইরেও ইতিহাস গড়লেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরেক নতুন ইতিহাস গড়লেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সামিল হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির বিশেষ তালিকায়।

গোটা বিশ্বজুড়ে বিরাট কোহলির অনুরাগীর সংখ‍্যা কম নেই। বহু মানুষের আইডল বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ভীষণই জনপ্রিয় ভারতীয় তারকা। তাঁর জনপ্রিয়তা আবারও একবার প্রমাণিত হল। ইন্সটাগ্রামে ২৫০ মিলিয়ন (২৫ কোটি) ফলোয়ার হয়ে গেল বিরাট কোহলির। প্রথম ভারতীয়, এমনকী প্রথম এশিয়ান হিসাবে ফলোয়ারের নিরিখে এই মাইলফলক স্পর্শ করলেন বিরাট। গোটা বিশ্বে এই নজির কোহলি বাদে কেবলমাত্র আর দুইজন ক্রীড়াবিদের রয়েছে। তাঁরা হলেন দুই কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। দুই কিংবদন্তির বিশেষ তালিকায় নাম লেখালেন বিরাটও।

আরও পড়ুন:নতুন জার্সি গায়ে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতে নেমে পরল ভারতীয় দল

 

 

Related articles

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...