Monday, February 23, 2026

মালদহের পরে শালবনি: নবজোয়ারের মঞ্চে ফের একসাথে মমতা-অভিষেক, শনিবার এগরায় মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মালদহের পর এবার পশ্চিম মেদিনীপুরে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে একমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার, দুপুরে শালবনির সভায় যোগ দেবেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার পুরুলিয়ায় জনসংযোগ যাত্রা করে ঝাড়গ্রাম যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে (Salboni) ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে জনসভা। আর সেখানে একমঞ্চে থাকবেন মমতা, অভিষেক। তার আগে এগরার বিস্ফোরণস্থলে যাবেন মুখ্যমন্ত্রী। দেখা করবেন স্বজনহারা পরিবারের সঙ্গে।

শনিবার, প্রথমে এগরা যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে বাজি বিস্ফোরণে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলবেন। যেতে পারেন ঘটনাস্থলেও। এরপর সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন শালবনি। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’-এ (Trinamoole Nabajawar) অংশ নেবেন তৃণমূল সুপ্রিমো। নীতি আয়োগের বৈঠক রয়েছে শনিবার। আগেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, ওই বৈঠকে তাঁকে বলতে দেওয়া হয় না। সবার শেষে আসে West Bengal। সুতরাং এই নিষ্ফলা বৈঠকে যোগ দেওয়ায় অর্থহীন। পরে জানা যায়, ওই বৈঠকে বয়কট করেছেন মমতা। রবিবার, নয়া সংসদ ভবনের উদ্বোধন। সেখানে রাষ্ট্রপতি নন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগেই সেই অনুষ্ঠান বয়কট করেছে তৃণমূল। দেশের প্রথম মহিলা দলিত রাষ্ট্রপতিকে চরম অপমান মোদি সরকারে। তার প্রতিবাদে আদিবাসী অধ্যুষিত শালবনিতে গিয়ে সেখানকার মানুষের পাশে দাঁড়িয়ে সুখ-দুঃখ, অভাব-অভিযোগ শুনবেন বাংলার মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলে একসঙ্গে মমতা-অভিষেক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে কেন্দ্রকে বার্তা বলেই মত রাজনৈতিক মহলের।

 

 

 

spot_img

Related articles

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...

বাগানের মসৃণ জয়, লোবেরা বদলে দিয়েছেন দিমিকে?

  আইএসএলের(ISL) দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল মোহনবাগান(MOHUNBAGAN)। বাগানের হয়ে গোল করলেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি। এক...

প্রয়াত ফেলানি বসাক: এক অধ্যায়ের অবসান

যে আন্দোলন ঘুরিয়ে দিয়েছিল তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবনের চাকা, তার মূল সঙ্গী ফেলানি...

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...