Saturday, June 13, 2026

বিজ্ঞানের মৌলিক বক্তব্য বেদ থেকেই নেওয়া, মন্তব্য ইসরো চেয়ারম্যানের

Date:

Share post:

বিজ্ঞান (Modern Science)যতই উন্নত হোক না কেন আসলে সবটাই প্রাচীন ঋকবেদে নিহিত আছে। বুধবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়নীতে মহাঋষি পাণিনি সংস্কৃত এবং বৈদিক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন দাবি করলেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-র চেয়ারম্যান এস সোমনাথ (S Somnath)। ইসরো (ISRO) প্রধান জানিয়েছেন, বীজগণিত, বর্গমূল, সময়ের ধারণা, স্থাপত্য, মহাবিশ্বের গঠন, ধাতুবিদ্যা, এমনকী বিমানচালনারও উল্লেখ প্রথম বেদে পাওয়া গিয়েছিল।

বিজ্ঞান যত উন্নত হচ্ছে প্রগতির চাকা তত দ্রুত এগিয়ে চলেছে। কিন্তু এই সবকিছুর অস্তিত্ব সেই বেদের সময় থেকেই শুরু আর ঠিক ওই মুহূর্তে আধুনিক বিজ্ঞানের উৎপত্তি হয় বলে দাবি করছেন এস সোমনাথ। পাশাপাশি সাহিত্য আর বিজ্ঞানের মেলবন্ধনের প্রসঙ্গও উঠে এসেছে তাঁর কথায়। তিনি বলছেন আদি ভারতীয় বিজ্ঞানীরা সংস্কৃতকে ভাষা হিসাবে ব্যবহার করেছিলেন, যার কোনও লিপি ছিল না। এর ফলেই বেদের বিপুল ভাণ্ডারের কথা অনেক পরে প্রকাশ্যে এসেছে। কৃত্রিম মেধা এবং প্রযুক্তিবিদ্যাতেও সংস্কৃত ভাষাকে ব্যবহার করা সম্ভব। ভারতীয় সাহিত্যকে সাংস্কৃতিক, আধ্যাত্মিক দিক থেকে যেমন সমৃদ্ধশালী বলেছেন ISRO প্রধান, ঠিক তেমন ভাবেই বিজ্ঞানে এর গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন এবার বিজ্ঞানের সঙ্গে সংস্কৃত ভাষার যোগাযোগ আরও মজবুত করা নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু হয়েছে।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...