Friday, June 26, 2026

বারাকপুরে সোনার দোকানে খু*নে চাঞ্চ*ল্যকর তথ্য, বাড়িওয়ালার দিকে অভিযোগের আঙুল নি*হত নীলাদ্রীর বাবার

Date:

Share post:

বারাকপুরে স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে খুনে চাঞ্চল্যকর তথ্য সামনে এল।আর নতুন সেই তথ্য দিলেন দুষ্কৃতীদের গুলিতে নিহত নীলাদ্রির বাবা।বৃহস্পতিবার তিনি বলেন, বাড়িওয়ালার সঙ্গে দোকান নিয়ে ঝামেলা চলছিল, আদালতে মামলা চলছে। প্রতিদিন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। অর্জুন সিংয়ের কাছে নীলাদ্রির বাবার অভিযোগ, বাচ্চু ঘোষকে গ্রেফতার করা হোক। জানি না কী হল, আমার ছেলেকেই মেরে দিয়ে চলে গেল ।খোদ অর্জুনের দাবি, আগে থেকেই পরিকল্পনা করেই মারতে এসেছিল, নেপথ্যে অন্য রহস্য আছে।তার মত,নিচুতলার পুলিশকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব তৈরি হয়েছে। ব্যারাকপুরে বোমা-গুলি নতুন ব্যাপার নয়।

উল্লেখ্য, বারাকপুরের ১৪ নম্বর রেলগেট সংলগ্ন ওল্ড ক্যালকাটা রোডের ধারেই রয়েছে সিংহ জুয়েলার্স। বুধবার সোনার দোকানে ছিলেন মালিক নীলরতন সিনহা, তাঁর ছেলে নীলাদ্রি এবং অন্যান্য কর্মচারীরা। স্থানীয়রা জানিয়েছেন, সন্ধে ৬টা নাগাদ দু’টি বাইকে করে চারজন এসে দোকানে ঢোকে। তাদের মুখে মাস্ক পরা ছিল। সেই সময় দোকানে অন্য কোনও ক্রেতা ছিল না। ক্রেতা সেজে তারা প্রথমে সোনার দরদাম শুরু করে। অভিযোগ, তাদের মধ্যে একজন আচমকা আগ্নেয়াস্ত্র বের করে সোনার গয়না দিয়ে দিতে বলে।

দোকানের মালিক রাজি না হলে এক দুষ্কৃতী জোর করে সোনার গয়না বের করার চেষ্টা করে। তখন মালিকের ছেলে নীলাদ্রি বাধা দিলে আরেক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর কাঁধে বুকে কয়েকটি গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় ছেলেকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে নীলরতনবাবু দুষ্কৃতীদের উপর ঝাঁপিয়ে পড়েন। তখন নীলরতনকে লক্ষ্য করেও গুলি চালায় দুষ্কৃতীরা। তার হাঁটুর উপরের অংশে গুলি লাগে। নিরাপত্তারক্ষী দিলীপ সাহা মালিককে বাঁচাতে গেলে তারও পায়ে গুলি চালানো হয়।দোকানের সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...