Monday, March 23, 2026

সারা দক্ষিণ এশিয়া জুড়ে থা.বা বসাবে তীব্র দহন, ৫৪ ডিগ্রি ছোঁবে তাপমাত্রা!

Date:

Share post:

গরমে হাঁসফাঁস। কলকাতা বা বাংলায় নয়, সারা দক্ষিণ এশিয়া জুড়েই‌ বাড়বে তাপমাত্রা। পারদ ছুঁতে পারে ৫৪ ডিগ্রি সেন্টিগ্রেড। এমনটাই আশঙ্কা বিজ্ঞানীদের। পরিবেশ দূষণ ও গ্ৰিন হাউজ (Green House) গ্যাসের প্রভাবেই এই উষ্ণায়ন বলে মত তাঁদের। এপ্রিলে সারা দক্ষিণ এশিয়ার গড় উষ্ণতা (Temperature) ছিল ৪০ ডিগ্রির বেশি। বাংলাদেশের উষ্ণতা গত ৫০ বছরের মধ্যে সেই দেশের রেকর্ড। দেশের গরমের তাপমাত্রার রেকর্ড ছুঁয়েছে থাইল্যান্ড ও লাওসের মতো দ্বীপেও।

তাপমাত্রা বৃদ্ধির পিছনে অবশ্য প্রকৃতি নয়, মানব সভ্যতারতেই বেশি দায়ী করছেন বিজ্ঞানীরা। জলবায়ু বিশেষজ্ঞদের একটি আন্তর্জাতিক দলের করা র্যা পিড অ্যাট্রিবিউশন অ্যানালিসিস নামে একটি বিশেষ সমীক্ষায় আশঙ্কা, ভারতের বেশ কয়েকটি শহরের উষ্ণতা সাধারণ গড় উষ্ণতার তুলনায় ৮ থেকে ৯ ডিগ্রি বাড়তে পারে। যা ভারতীয় উপমহাদেশকে ভয়ঙ্কর বিপদের মুখে ফেলবে।

এই গবেষণায় দক্ষিণ এশিয়ার দেশগুলির প্রতিটি দেশের উষ্ণতা এবং আর্দ্রতার মাত্রাকে মাপা হয়। তার ভিত্তিতেই তৈরি করা হয়েছে বিশেষ রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী, ৫৪ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে ভয়ংকর বিপজ্জনক উষ্ণতা বলে উল্লেখ করা হয়েছে। মানুষ উদাসীন হলে, সেই ভয়ঙ্কর দিন ঘনিয়ে আসতে আর বেশি দেরি নেই। ‌

 

Related articles

কেন্দ্রের সিদ্ধান্তের জেরে গ্যাসের অত্যাধিক দাম বৃদ্ধি প্রতিবাদ, কলকাতার রাজপথে INTTUC-র মিছিল

কেন্দ্রের মোদি সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে গ্যাসের (Gas) অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সঙ্কটের  প্রতিবাদে এবার পথে নেমে প্রতিবাদ তৃণমূল...

নাম বিচারাধীন, ফের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরে

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শেষে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৩ মার্চ নির্বাচন কমিশন (Election Commission)...

দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ, উত্তরে নতুন করে দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জের কাটলেও এখনই বাংলার উপর থেকে দুর্যোগের মেঘ এখনই সরছে না। এখনও পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের (north Bengal)...

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...