Monday, March 30, 2026

৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে!

Date:

Share post:

নিয়ম মেনে বৃহস্পতিবার গরমের ছুটির মধ্যে প্রকাশিত হয়েছে বিচারপতিদের নতুন রস্টার। তাতে প্রাথমিকের মামলার শুনানির দায়িত্ব বহাল রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতেই। অর্থাৎ ৩২ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ই।

প্রধান বিচারপতির পদে শপথ নেওয়ার পর এদিন প্রথম রস্টার প্রকাশ করেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। বৃহস্পতিবার প্রকাশিত রস্টার অনুসারে বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনবেন প্রাথমিক মামলা, তবে সুপ্রিম কোর্ট যে মামলাদুটির এজলাস বদল করতে নির্দেশ দিয়েছিল সেগুলি শুনবেন বিচারপতি অমৃতা সিনহা। নিয়োগপ্রক্রিয়ায় বেনিয়মের কারণে ৩২ হাজার চাকরি বাতিলের মামলাও থাকবে তাঁরই এজলাসে।

মাদ্রাসা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কলেজ ও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি কৌশিক চন্দ। সিবিআই তদন্তের দাবি সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি রাজশেখর মান্থা। সিবিআই – ইডি সংক্রান্ত মামলার শুনানি হবে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। বিচারপতি বিবেক চৌধুরী শুনবেন জমিজমার বিবাদ সংক্রান্ত মামলা। বিচারপতি অমৃতা সিনহা শুনবেন পঞ্চায়েত ও পুরসভা সংক্রান্ত মামলা।
প্রসঙ্গত, প্রতি বছর গরমের ছুটিতে বিচারপতিদের নতুন রস্টার প্রকাশ করেন প্রধান বিচারপতি। যে তালিকা অনুসারে বিচারপতিদের বিচার্য বিষয় নির্ধারিত হয়, বা কোন বিচারপতির এজলাসে কোন মামলা উঠবে তা ঠিক হয়।

Related articles

নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ফের একবার সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের পর এবার নিচু স্তরের পুলিশ প্রশাসনের আধিকারিক রদবদলে...

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...