Tuesday, June 23, 2026

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের বাড়ির গেটে ধাক্কা বেপরোয়া গাড়ির! গ্রে*ফতার চালক

Date:

Share post:

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের ঠিকানা ডাউনিং স্ট্রিটের মেইন গেটে ধাক্কা দিল বেপরোয়া গাড়ি! গ্রেফতার করা হল চালককে।

আরও পড়ুন:আজই বাকিংহাম প্যালেসে রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন ঋষি সুনককে

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে।ওয়েস্টমিনস্টার পুলিশের তরফে জানানো হয়েছে, একটি গাড়ি আচমকাই ডাউনিং স্ট্রিটের প্রবেশপথে ধাক্কা দেয়।বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে চালককে।এদিকে সিসিটিভি ক্যামেরায় চালকের গাড়ি চালানোর ভিডিও প্রকাশ্যে এসেছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, গাড়িটি ধীরে চলতে চলতেই মূল ফটকে ধাক্কা দেয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউই জখম হননি। এই মুহূর্তে গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী সুনক এবং তাঁর পরিবার সেখানেই থাকেন। পুলিশের দাবি, ঘটনাটির সময় ১০, ডাউনিং স্ট্রিটে নিজের বাড়িতেই ছিলেন সুনক।

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...