Tuesday, June 23, 2026

ছবির প্রচারে অতিরিক্ত ভ্রমণের জের! গু.রুতর অ.সুস্থ ‘দ্য কেরালা স্টোরি’-র পরিচালক

Date:

Share post:

গুরুতর অসুস্থ ‘দ্য কেরালা স্টোরি’-র (The Kerala Story) পরিচালক সুদীপ্ত সেন (Sudipto Sen)। অসুস্থতার কারণে তাঁকে ইতিমধ্যে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। বলিউড সূত্রে খবর, সুদীপ্ত সেন দলের সঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’-র প্রচারের জন্য ক্রমাগত ভ্রমণ করছেন এবং অতিরিক্ত ভ্রমণের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। যে কারণে, প্রচার পরিকল্পনা এবং বিভিন্ন শহর পরিদর্শন আটকে আছে।

যদিও পরিচালক দর্শকদের ছবিটির প্রতি ভালবাসার ও সমর্থন অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছেন এবং পরিবারের সঙ্গে ছবিটি দেখার জন্য দর্শককে আবেদন করেছেন। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই বিভিন্ন শহরে ছবির প্রচারকাজের জন্য ফিরে আসবেন তিনি। ইতিমধ্যে ২০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। ‘দ্য কেরালা স্টোরি’ ইতিমধ্যেই সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মোট আয়কে ছাড়িয়ে গেছে। এছাড়া ‘ভোলা’, ‘সেলফি’ ও ‘শেহজাদা’-র মতো ছবিকেও পিছনে ফেলেছে ‘দ্য কেরালা স্টোরি’।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...