Saturday, April 4, 2026

পোষ্যকে নিয়ে ভিডিও, চাকরি ছেড়ে কোটি টাকা রোজগার দম্পতির!

Date:

Share post:

চাকরি করে আর কত টাকা আয় করতে পারেন আপনি? ভাবতে পারছেন কেউ চাকরি ছেড়ে প্রায় ৮ কোটি টাকা রোজগার করতে পারে। এমন কাণ্ড করে রীতিমতো ভাইরাল মিশিগানের বাসিন্দা কোর্টনি এবং তাঁর স্বামী মাইক (Michigan Couple Courtney and Mike) । তাঁদের পোষ্য এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সমাজমাধ্যম প্রভাবীদের (Social Media Influencer) একজন। হ্যাঁ এক গোল্ডেন রিট্রিভার প্রজাতির সারমেয় এখন ভাইরাল খবরের শিরোনামে। সমাজমাধ্যমে জনপ্রিয়তার দৌড়ে অনেক তাবড় ব্যক্তিদের পিছনে ফেলে দিয়েছে এই সারমেয়। ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা ৩০ লক্ষ ছুঁই ছুঁই। তার ভিডিও বানিয়ে কোটিপতি মিশিগানের দম্পতি।

দুবছর বয়স থেকে ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় এই সারমেয়। কোর্টনি এবং তাঁর স্বামী মাইক পোষ্যের ৩-৮টি ভিডিয়ো পোস্ট করেন। এর জন্য চাকরি ছেড়ে দেন তাঁরা। এই ভিডিও থেকেই প্রায় ২০ হাজার ডলার আয় হয়। ইউটিউব থেকে রোজগারের পরিমাণ আরও বেশি। কোর্টনি পেশায় সাফাইকর্মী, মাইক একটি বেসরকারি ফার্মে কাজ করতেন। প্রিয় পোষ্য বাডজিনকে তাঁরা ২০১৮ সালে বাড়িতে নিয়ে আসেন এবং তখন থেকেই এই ভিডিও করার ভাবনা। এখন রোজগার প্রায় ৮ কোটি। সব কাজ ছেড়ে পোষ্যকে নিয়েই আপাতত ব্যস্ত তাঁরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...