Friday, June 26, 2026

WTC ফাইনালের পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি, চ‍্যাম্পিয়ন হলে কত পাবেন রোহিতরা

Date:

Share post:

আগামী ৭ জুন ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল ম‍্যাচ। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। আর এবার সেই টুর্নামেন্টেরই পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি। ফলাফল অনুযায়ী ন’টি দেশের মধ্যে ভাগ করে দেওয়া হবে পুরস্কারের টাকা। মোট ৩৮ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩১ কোটি ৪৫ লক্ষ ১৯ হাজার টাকা টেস্ট বিশ্বকাপে অংশগ্রহণকারী ন’টি দেশকে দেবে আইসিসি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চ‍্যাম্পিয়ন হতে পারলে রোহিত শর্মারা পুরস্কার হিসাবে পাবেন ১৬ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩ কোটি ২৩ লক্ষ ৪৩ হাজার টাকা। ফাইনালের পরাজিত দল পাবে অর্ধেক আর্থিক পুরস্কার। তারা পাবে ৮ লক্ষ ডলার বা প্রায় ৬ কোটি ৫৫ লক্ষ ৩৪ হাজার টাকা। ২০১৯-২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও একই পরিমাণ আর্থিক পুরস্কার দিয়েছিল আইসিসি। অর্থাৎ, পুরস্কারের টাকা বাড়ানো হয়নি এবার।

এদিকে তৃতীয় স্থানে শেষ করা দক্ষিণ আফ্রিকা পাবে সাড়ে ৪ লক্ষ ডলার বা প্রায় ৩ কোটি ৭১ লক্ষ টাকার বেশি। চতুর্থ স্থানে শেষ করা ইংল্যান্ড দল পাবে পুরস্কার হিসাবে পাবে সাড়ে ৩ লক্ষ ডলার বা প্রায় ২ কোটি ৯০ লক্ষ টাকা। পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা পাবে ২ লক্ষ ডলার বা প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা। ষষ্ঠ থেকে নবম স্থানে শেষ করা চার দেশকে একই পরিমাণ আর্থিক পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে আইসিসি।

আরও পড়ুন:আইপিএল ফাইনালে জমকালো অনুষ্ঠান

 

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...