Friday, June 26, 2026

কল্পনা পেরিয়ে এবার বাস্তবেও ‘ইন্দুবালা ভাতের হোটেল’, রয়েছে একাধিক চমক!

Date:

Share post:

ইন্দুবালার হোটেল (Indubala Bhater Hotel) এবার ফিরল বাস্তবেও। বাংলাদেশের (Bangladesh) পাবনায় কল্লোল লাহিড়ীর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাসে বর্ণিত সেই সমস্ত একাধিক পদ সহ বাংলার বহু পুরনো পদ এই হোটেলে প্রতিদিনই রান্না হয়। আর নাম শুনেই দুপুরে হোটেলে খাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষজন। যেখানে খেতে ঢুকলে খাবারের থালা হাতে আপ্যায়ন করতে এগিয়ে আসছেন মহিলারা। তারা সবাই লালপেড়ে সাদা শাড়ি পরা মহিলারা।

ঢাকা-পাবনা মহা সড়কের জালালপুর এলাকায় ‘ইন্দুবালা ভাতের হোটেলটি তৈরি করা হয়েছে। হোটেলের মেনুতে রয়েছে একাধিক চমক। কুমড়ো ফুলের বড়া, বিউলির ডাল, ছ্যাঁচড়া, আম–তেল, মালপোয়া, চিংড়ির হলুদ গালা ঝোল, চন্দ্রপুলি এবং কচুবাটা। এগুলি ছাড়াও রয়েছে নারকেল দিয়ে কচুবাটা, আম দিয়ে নলা মাছ, কুমড়োর ছক্কা, পারশে মাছের ঝোল, আম-তেলের বেগুনভাজা সহ একাধিক পদ। মেনু তালিকায় খাবারগুলির পাশে লেখা রয়েছে দাম। আর দুপুর হওয়ার আগেই হোটেলে খাবার জন্য ভিড় জমে যায়। অনেক পদ সময়ের আগেই শেষ হয়ে যায়। আর সেকারণেই পছন্দের পদের স্বাদ গ্রহণ করতে আগেভাগে দূরদুরান্ত থেকে চলে আসেন বহু মানুষ। শুধু পাবনা জেলা শহর নয়, হোটেলে খেতে আসেন পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষও।

পাশাপাশি হোটেলে যারা খাবার পরিবেশন করছেন তাদের পোশাকেও রয়েছে বিশেষ ধরণ। মেয়েরা লাল পাড় সাদা শাড়ি এবং ছেলেরা সাদা টি শার্ট পরে খাবার পরিবেশন করছেন। টি শার্টে লাল রঙে লেখা ‘ইন্দুবালা ভাতের হোটেল’। স্টিলের থালার ওপর কলাপাতায় পরিবেশন করা হচ্ছে ভাত-সহ সমস্ত পদগুলি। হোটেলের মালিক সোহানী হোসেন বলেন, হারিয়ে যেতে বসা প্রাচীন ঐতিহ্যবাহী কিছু বাংলা খাবারের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানো ও কম খরচে সাধারণ মানুষের খাবারের সুযোগ করে দিতেই এই ভাতের হোটেল।

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...