Friday, April 3, 2026

বাজারে এবার ৭৫ টাকার কয়েন! নতুন সংসদ ভবন উদ্ধোধনের দিনই চমক

Date:

Share post:

নয়া চমক কেন্দ্রের! বাজারে আসতে চলেছে ৭৫ টাকার কয়েন। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেই কেন্দ্রের তরফে ৭৫ টাকার কয়েন প্রকাশ করা হবে। স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উদযাপন করতেই এই কয়েন আনা হচ্ছে। বৃহস্পতিবার এই মর্মে একটি বিবৃতিও পেশ করা হয়েছে।

আরও পড়ুন:ঝড়ে উপড়ে পড়া গাছ সরালেন খোদ মন্ত্রী! প্রশংসায় পঞ্চমুখ আমজনতা

বিবৃতিতে জানানো হয়েছে, দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এবং নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বিশেষ ৭৫ টাকার কয়েন আনা হচ্ছে।

অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে ৭৫ টাকার এই বিশেষ মুদ্রাটির ওজন ৩৫ গ্রাম। তৈরি করা হয়েছে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল এবং ৫ শতাংশ দস্তা দিয়ে। ২৮ মে, রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন প্রকাশ্যে আনা হবে এই বিশেষ মুদ্রা।

অর্থ মন্ত্রকের তরফে খবর, কয়েনের একটি পিঠে অশোক স্তম্ভ থাকবে। অশোক স্তম্ভের নীচে লেখা থাকবে “সত্যমেব জয়তে”। কয়েনের বামদিকে দেবনগরী হরফে লেখা থাকবে ভারত, ডানদিকে ইংরেজি হরফে লেখা থাকবে ইন্ডিয়া।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...