Sunday, March 22, 2026

হাইকোর্টেও ধাক্কা শুভেন্দুর, মিলল না মালদহের সভার অনুমতি

Date:

Share post:

হাইকোর্টও ধাক্কা খেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suhendu Adhikari)। মালদহের জনসভার জন্য পুলিশি অনুমোদন না মেলায় কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা(BJP)। তবে আদালতের দরজায় কড়া নেড়েও মিলল না অনুমতি। মালদায় শুভেন্দুর সভার অনুমতি দিলেন না কলকাতা হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি বিবেক চৌধুরী(Justice Vivek Chaudhary)।

আগামী ২৭ মে শনিবার মালদহে হবিবপুরে এবং মানিকচকের মথুরাপুরে জোড়া জনসভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু আগাম আবেদন না জানানোয় সভার অনুমতি দেয়নি পুলিশ। জেলা পুলিশের তরফে জানানো হয় কোনও সভা করতে গেলে, ১৫ দিন আগে অনুমতি চেয়ে আবেদন করতে হয়। কিন্তু এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। এরপরই সভার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করেন শুভেন্দু। তবে আদালতেও মিলল না অনুমতি। আদালতের নির্দেশ অনুযায়ী, সভার ১৫ দিন আগে অনুমতি চেয়ে পুলিশকে জানায়নি বিজেপি। এই যুক্তিতেই সভার অনুমতি না দেওয়ার পাশাপাশি, সভার আবেদনের প্রেক্ষিতে শুভেন্দুর করা মামলাও খারিজ করে দিয়েছে আদালত।

Related articles

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...

দামের নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার: সোম থেকে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

তেলের দাম বাড়বে না। পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতের জনজীবনে কোনও প্রভাব পড়বে না। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এইসব...

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

সুন্দরবনের (Sundarban Area) জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ, সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে...

IPL: ভুল স্বীকার গোয়েঙ্কার, রান পেতে কৌশল বদল পন্থের?

আইপিএল (IPL) মরশুম শুরুর আগেই ভুল স্বীকার করে নিলেন লখনউ (LSG) দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা(Sanjeev Goyenka)। দলের সঙ্গে...