Thursday, June 11, 2026

৩০০ টাকার প্রলোভনে মোদির সভা থেকে ফিরতে ‘চোর’ সন্দেহে গণধোলাই

Date:

Share post:

পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal 2026 election)। ভোটের দামামা বাজতেই দিল্লি থেকে বিজেপির নেতারা পরিযায়ী পাখির মতো বাংলায় আসা শুরু করেছে। আর তাঁদের মিটিং-মিছিলে সভা ভরাতে স্থানীয় নেতারা খেটে খাওয়া সাধারণ মানুষকে টাকা আর খাওয়ার প্রলোভন দেখিয়ে ঠেলে দিচ্ছে বিপদের দিকে। সম্প্রতি বিজেপি নেতাদের প্রলোভনে নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্রিগেডের সভায় যোগ দেওয়ার পরে ফেরার সময়ে ভুল করে বিহারে পৌঁছে যাওয়ায় গণপিটুনির শিকার হতে হল আলিপুরদুয়ারের এক ব্যক্তিকে।

গত ১২ মার্চ ব্রিগেডে বিজেপির সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভায় আসার জন্য ৩০০ টাকা ও দুপুরের খাবারের প্রলোভন দেখানো হয় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বাসিন্দা সোমনাথ বর্মণ। ব্রিগেডে এসে সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে সভার মধ্যে হারিয়ে যান সোমনাথ। তারপর দিশেহারা অবস্থায় ভুল ট্রেনে চেপে পৌঁছে যান বিহারের কাটিহারে। সেখানে গিয়ে অসংলগ্ন কথা বলায় তাঁকে চোর সন্দেহে গণপিটুনি দেয় স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। অবশেষে পুলিশ গিয়ে উদ্ধার করে সোমনাথকে। অবশেষে পরিচয়পত্র দেখে আলিপুরদুয়ারের কুমারগ্রাম থানায় যোগাযোগ করে বিহারের স্থানীয় পুলিশ। আরও পড়ুন: কমিশনের অতিরিক্ত কাজের চাপ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক বিএলও-র!

বৃহস্পতিবার সোমনাথ বাড়ি ফিরে অভিযোগ করেন, “এলাকার এক বিজেপি নেতা টাকা এবং খাবারের লোভ দেখিয়ে জোর করে আমাকে সভায় নিয়ে যায়। আমি সভায় গিয়ে হারিয়ে গেলেও কোনও খোঁজ নেয়নি বিজেপির নেতারা।” এই ঘটনায় কার্যত প্রমাণ হয় বাংলায় বিজেপি শুধু খেটে খাওয়া মানুষদের লোভ দেখিয়ে ময়দান ভর্তির লক্ষ্যে আছে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তার কোনও তোয়াক্কা তাঁরা করে না।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...