Site Logo

কমিশনের অতিরিক্ত কাজের চাপ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক বিএলও-র!

EBBS Desk·
কমিশনের অতিরিক্ত কাজের চাপ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক বিএলও-র!

নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত এসআইআরের খেসারত দিচ্ছেন বুথ লেভেল অফিসাররা। রাজ্যে আরও এক BLO মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ চাঁচল ২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নওদা পাড়ার ৯৩ নং বুথের বাসিন্দা বিএলও উৎপল থোকদারের (Utpal Thokdar) মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, অতিরিক্ত কাজের চাপেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। অভিযোগের আঙ্গুল উঠছে কমিশনের দিকে।

Sponsored

Sranchi In Article

মৃতের পরিবার সূত্রে জানা গেছে নিবিড় সংশোধনী ভোটার তালিকায় এলাকার বহু মানুষের নাম না ওঠায় BLO-কে দায়ী করছিলেন অনেকে। পাশাপাশি স্থানীয়দের অনেকের ভোটার লিস্ট সংক্রান্ত মামলা চলছে। উৎপলের আশঙ্কা ছিল যদি সঠিক সমাধান না বের হয় তাহলে তাঁকে বড় বিপদের মধ্যে পড়তে হতে পারে। এই কারণেই গত কিছুদিন ধরে তিনি যথেষ্ট মানসিক চাপের মধ্যে ছিলেন। যার জেরে এই হার্ট অ্যাটাক এবং মৃত্যুর ঘটনা বলে মনে করছেন পরিবারের সদস্যরা। বিজেপির (BJP ) 'টিম বি' হিসেবে কাজ করা নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে একের পর এক বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে বলে অভিযোগ করে সুপ্রিম দ্বারস্থ হয়েছেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শীর্ষ আদালতের নির্দেশ মতো কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতিদের হস্তক্ষেপে বিচারাধীন তালিকা নিয়ে কাজ চলছে। গত শুক্রবার সাপ্লিমেন্টারি লিস্ট (supplementary voter list) প্রকাশের কথা থাকলেও কমিশন তাতে ব্যর্থ হয়েছে। আগামী সোমবার সন্ধ্যায় এই লিস্ট প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। তার আগেই রাজ্যে আরও এক বিএলও-র মৃত্যু।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

Just now

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

1h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

2h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

3h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
রাজ্য

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের

4h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

5h ago

More from রাজ্য

View All →