Saturday, April 4, 2026

ব্রেনটি*উমারে আ*ক্রান্ত শাহিনের পাশে হুগলি জেলার পূর্ত কর্মাধ্যক্ষ!

Date:

Share post:

জীবনযুদ্ধে লড়াই করতে করতে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কোনও না কোনও ভাবে ছুটে আসে সাহায্য যাতে আরও কিছুটা লড়াই করতে ভরসা পায় মন। এমন ঘটনা সত্যি হল হুগলি জেলার শিয়াখালার বাসিন্দা শাহিন খাতুনের (Shaheen Khatun) সঙ্গে।। ২০১২ সালে ব্রেন টিউমার ধরা পড়ে মেয়েটির। দিন আনা দিন খাওয়া সংসার কোনও মতে চলে সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের সাহায্য নিয়ে। মেয়েটা দৃষ্টিশক্তিহীন, কিন্তু উচ্চ শিক্ষার স্বপ্ন তাঁর দুচোখ ভরে। পাশে দাঁড়ালেন হুগলি জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় (Subir Mukherjee)।

গত বছর অসুস্থতার কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি শাহিন। কিন্ত এই বছর তিনি বদ্ধপরিকর ছিলেন, পরীক্ষা দেবেনই। সম্প্রীতির বার্তা দিতে হিন্দু রাইটার অনন্যা কোলেকে সঙ্গে নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেন রামনাথপুর আরকেএএন হাই স্কুলের ছাত্রী শাহিন । পাশ করার পর এবার লক্ষ্য কলেজে উচ্চ শিক্ষালাভ। একদিকে ব্রেনটিউমার, শারীরিক প্রতিবন্ধকতা অন্যদিকে আর্থিক অভাব, কী হবে এবার? চারপাশে যখন অন্ধকার, তখন আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন হুগলি জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে প্রায় শাহিনকে প্রায় ব্যাঙ্গালোর যেতে হয় চিকিৎসা করাতে। তাঁকে সবরকম সমর্থন করার আশ্বাস দিয়েছেন সুবীর মুখোপাধ্যায়।আগামী দিনে তিনি যাতে কন্যাশ্রী পেতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। এলাকার মানুষ শাহিনকে কুর্নিশ জানিয়েছেন আর সুবীর মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...