Monday, March 30, 2026

সংসদ ভবন উদ্বোধনে মোদিতে বাধা নেই: জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

নয়া সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। কেন্দ্রের এহেন সিদ্ধান্তে রীতিমত ক্ষুব্ধ বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের দাবি রাষ্ট্রপ্রতিকে দিয়ে এই ভবন উদ্বোধন করানো উচিত। এই দাবিতেই সুস্থ আদালতে দায়ের হয়েছিল মামলা। যদিও সেই মামলা এদিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। আদালতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর হাত দিয়ে নতুন সংসদ ভবন(Parlament House) উদ্বোধনে কোনও আইনি বাধা নেই।

গত বৃহস্পতিবার জয়া সুকিন নামে এক আইনজীবী শীর্ষ আদালতে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন। দাঁড় আবেদন ছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নন নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর। নিজের আবেদনে তিনি জানান, ভারতীয় সংবিধানের ৭৯ ধারায় স্পষ্ট বলা আছে দেশের সংসদ গঠিত হয়েছে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। যেহেতু রাষ্ট্রপতি সংসদের শীর্ষাসনে, তাই নয়া ভবন উদ্বোধন হওয়া উচিত তাঁর হাতেই। কিন্তু আইনজীবীর করা সেই মামলা পুরোপুরি খারিজ করে দিল শীর্ষ আদালত। উদ্বোধনের সঙ্গে সংবিধানের ৭৯ ধারা লঙ্ঘনের সম্পর্ক কোথায়, প্রশ্ন শীর্ষ আদালতের।

উল্লেখ্য আগামী ২৮ মে উদ্বোধন হবে নতুন সংসদ ভবনের। কেন্দ্রে তরফে আগে জানিয়ে দেওয়া হয়েছে এই ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিরোধীদের তরফে দাবি তোলা হয় প্রধানমন্ত্রী নন সংসদ ভবনের উদ্বোধন করুন দেশের রাষ্ট্রপতি। শুধু তাই নয়, কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতায় বুধবার সম্মিলিতভাবে ১৯টি বিরোধী দল সেই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই তালিকায় কংগ্রেস (Congress), তৃণমূল (TMC) ছাড়াও আপ, শিব সেনা (উদ্ধব শিবির), আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি, সিপিআইএম-সহ তামাম বিরোধী দল রয়েছে।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...