Friday, April 3, 2026

গাড়ি উল্টে বন্ধ মা ফ্লাইওভারের যান চলাচল!

Date:

Share post:

শহরের বুকে ফের দুর্ঘটনা (Accident)। মা ফ্লাইওভারের (Maa Flyover)ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল চারচাকা গাড়ি। শুক্রবার রাত ১১ টার কিছু সময় পরে এই দুর্ঘটনায় (Car Accident) স্তদ্ধ হয়ে যায় যান চলাচল।চালক সহ মোট ৫ জন গাড়িতে ছিলেন বলে জানা যাচ্ছে তবে কারও আঘাত সেরকম গুরুতর নয়।

গতকাল সন্ধ্যাবেলা থেকেই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে কলকাতা(Kolkata)। রাতেও বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। স্বভাবতই রাস্তাঘাট ভিজে থাকায় যেখানে অন্যান্য গাড়ির গতি মন্থর ছিল সেখানে দ্রুত গতিতে পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল এই গাড়িটি বলেই মনে করা হচ্ছে। যদিও চালক এ কথা অস্বীকার করেছে। স্থানীয় সূত্রে জানা যায় তপসিয়ার (Topsia) কাছে ব্রেক ফেল করে গাড়ি ডিভাইডারের ধাক্কা মারে, তারপরই উল্টে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনার জেরে ব্যস্ততম এই উড়ালপুলের একদিকের রাস্তা প্রায় আধঘণ্টা অবরুদ্ধ ছিল। কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) তরফে গাড়িটি দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এবং গাড়ি থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...