Wednesday, June 24, 2026

বিরাটের নিখুঁত সেলিব্রেশনে অনুষ্কা, হাসিতে ফেটে পড়লেন কোহলি

Date:

Share post:

আইপিএল থেকে ছিটকে যাওয়ার পরে ভারতীয় দলের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতিতে মগ্ন বিরাট কোহলি। নেটে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন কিং কোহলি। তবে এর মধ্যেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অনুষ্কা শর্মা নকল করে দেখাচ্ছেন বিরাট কোহলির সেলিব্রেশন। যা মন কেড়েছে নেটিজেনদের।

সম্প্রতি এক অনুষ্ঠানে এসে বেশ মজার মুডে দেখা গেল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে। এই অনুষ্ঠানের মাঝেই উপস্থাপক বিরাটের সেলিব্রেশন নকল করার অনুরোধ করেন অনুষ্কাকে। সেই সময়ই দুই হাত ওপরে তুলে একেবারে নিখুঁত দক্ষতায় বিরাটের সেলিব্রেশন নকল করে দেখান বলিউড অভিনেত্রী। যা দেখে দারুণ খুশি স্টুডিওতে থাকা সমর্থকরা। বউয়ের সেই কাজ দেখে হাসিতে ফেটে পড়েন বিরাটও।সকলেই হাততালি দিয়ে ওঠেন। এরপর অনুষ্কা যা বলেন, তাতে আরও হাসির রোল ওঠে। তিনি বলেন, “আমার মনে হয়, যে বোলাররা উইকেট পায় তাঁরাও এত আনন্দ করে না। বিরাট যেভাবে যে কোনও উইকেট সেলিব্রেট করে।”

এরপর আরও হাসতে থাকেন উপস্থিত ফ্যানরা। এরপর বিরাট বলেন, “আসলে এগুলো মাঠে ওই মুহূর্তে ঘটে যায়। পরে আমার নিজের দেখলেই লজ্জা লাগে।” বিরাটের প্রায় প্রতি ম্যাচেই মাঠে উপস্থিত থাকেন বলিউড অভিনেত্রী। সেই জন্যই বিরাটের সমস্ত পদক্ষেপ ভালোভাবেই জানেন অনুষ্কা।

বিরাট আরও জানিয়েছেন অনুষ্কা ক্রিকেট নিয়ে সিনেমা করার পর থেকে আসলে বুঝতে পেরেছেন একজন ক্রিকেটারের জীবন সত্যি কতখানি চ্যালেঞ্জিং হয়। ক্রিকেটের সব নিয়ম নাকি শিখে গিয়েছেন বিরাটের স্ত্রী।

আরও পড়ুন:রবিবার মাহি বনাম হার্দিকের ম‍্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...