Wednesday, June 24, 2026

মোদির হাতে রিমোর্ট কন্ট্রোল থাকলে, আপনার হাতে ইভিএমের কন্ট্রোল আছে: অভিষেক

Date:

Share post:

জনসংযোগ যাত্রায় ৩২ তম দিনে ঝাড়গ্রামের(Jhargram) শালবনিতে রয়েছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। শনিবার অভিষেকের এই সভায় যোগ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দলনেত্রীর উপস্থিতিতে সভামঞ্চ থেকে বিজেপি(BJP) ও ডাবল ইঞ্জিন সরকারকে তুলনা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জনগণের উদ্দেশ্যে বার্তা দিলেন, “নোট বদলের জন্য নয়, প্রধানমন্ত্রী পাল্টানোর জন্য লাইন দিন। মোদির হাতে রিমোর্ট কন্ট্রোল থাকলে, আপনার হয়ে ইভিএমের কন্ট্রোল আছে।”

শনিবার শালবনির জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “জনতার জনজোয়ারে পরিণত হয়েছে এই নবজোয়ার। মানুষ বলছেন, মোদির ডাবল ইঞ্জিনে বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল ইঞ্জিনে ভরসা করি।” এরপরই জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের অধিকারকে সামনে রেখে লড়তে হবে। বঞ্চনার জবাব দিতে হবে।” পাশাপাশি সাম্প্রতিক দুই হাজার নোট বাতিল ঘোষণা প্রসঙ্গে তিনি জানান, “টাকা বন্ধ, নোট বন্ধ। নোট বদলের জন্য নয়, প্রধানমন্ত্রী পাল্টানোর জন্য লাইন দিন। মোদির হাতে রিমোর্ট কন্ট্রোল থাকলে, আপনার হয়ে ইভিএমের কন্ট্রোল আছে।”

এছাড়াও বাংলার ১০০ দিনের কাজের টাকা বন্ধের প্রতিবাদে কেন্দ্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এই কর্মসূচির পর আমরা দিল্লিতে নিজেদের অধিকারের স্বার্থে আন্দোলন করবো। মানুষকে সংগঠিত করুন। মানুষ চাইলে একলক্ষ নরেন্দ্র মোদিও কিছু করতে পারবে না।” এদিন সভায় অভিষেক যখন বক্তৃতা রাখছিলেন তখন তার পাশেই বসে ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালনের বার্তা দিয়ে অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা মনোযোগ সহকারে শুনবো। এবং তাঁর কথা অক্ষরে অক্ষরে পালন করবো। অনেকে ব্যঙ্গ করেছিলেন, বলেছিলেন ৬০দিন তোর দূর, আজ ৬দিন থাকতে পারবে না। কিন্তু আমরা রাস্তায় রয়েছি মানুষের মধ্যে। ভেবেছিল ইডি, সিবিআই দিয়ে আটকে রাখবে, পারেনি। আজ ৩২দিন।”

 

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...