Saturday, April 4, 2026

মুম্বইকে হারিয়ে ফাইনালের পরিকল্পনা শুরু হার্দিকের

Date:

Share post:

পরপর দু’বার। আইপিএল-এ এই নিয়ে পরপর দু’বার ফাইনালে উঠল গুজরাত টাইটান্স।আইপিএল কোয়ালিফায়ার ২ ম‍্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারায় হার্দিক শর্মার দল। আর এই ম‍্যাচ জিতিয়ে ফাইনালের পরিকল্পনা শুরু গুজরাত অধিনায়কের।

ম‍্যাচ শেষে হার্দিক বলেন,” আমরা নিজেদের সেরাটা দেব। কী ফলাফল হবে সেটা আমাদের কাছে এখন প্রাসঙ্গিক নয়। সবাই মিলে সেরাটা উজাড় করে দিতে পারলে, ১০০ শতাংশ দিতে পারলে জমে যাবে। নকআউট খেলাটাই আমার কাছে বেশ মজার। যা খুশি ফল হতে পারে। আমি তো এটা নিয়ে সতীর্থদের সঙ্গে মজাই করছি।”

মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন ব‍্যাটার শুভমন গিল। বল হাতে পাঁচ উইকেট মোহিত শর্মার। এই নিয়ে হার্দিক বলেন,” শুভমন অসাধারণ। মানসিক ভাবেও দারুণ জায়গায় রয়েছে। আমি ওকে নিয়ন্ত্রণ করার কোনও চেষ্টাই করছি না। মুম্বইয়ের বিরুদ্ধে ইনিংসটা আমার দেখা ওর অন্যতম সেরা। শুভমন একজন বড় তারকা।” অন‍্যদিকে মোহিতের ইনিংসে মোহিত হার্দিক। মোহিতের উদ্দেশে হাত জোড় করে নমস্কার জানান হার্দিক। মূলত মোহিতের এই পারফরম্যান্সকে সম্মান জানাতেই এমনটা করেছেন গুজরাট অধিনায়ক।

আরও পড়ুন:ম‍্যাচ হারলেও শুভমনের খেলায় খুশি রোহিত

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...