Wednesday, April 1, 2026

অবকাশে পার্থ চট্টোপাধ্যায়ের লেখা বই পড়ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়!

Date:

Share post:

কলকাতা হাই কোর্টে এখন গ্রীষ্মাবকাশ। সেই অবকাশে নিজেদের শখ মেটাচ্ছেন বিচারপতিরা। কেউ বেড়াচ্ছেন, কেউ পড়ছেন বই। রাজ্য রাজনীতি বিশেষ করে আদালত কেন্দ্রীয় খবরে এখন সবচেয়ে চর্চিত নাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। তাঁর অবকাশ কাটছে কী ভাবে? খবর, তিনি নাকি পার্থ চট্টোপাধ্যায়ের লেখা বই পড়ে গরমের ছুটি কাটাচ্ছেন! এতটুকু পড়ে যাঁরা খুব অবাক হলেন, তাঁদের জানাই পার্থ চট্টোপাধ্যায়ের লেখা বই বিচারপতি গঙ্গোপাধ্যায় পড়ছেন ঠিকই, তবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী নন, সমাজবিজ্ঞানী তথা অধ্যাপক।

আদালতে গরমের ছুটি চলছে। সেই কারণে আদালতে যাওয়ার তাড়া নেই। একটু বেলা করেই না কি ঘুম ভাঙছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। শরীরচর্চায় তাঁর উৎসাহ নেই। সকালে ৮টায় উঠে চা, সঙ্গে সামান্য জলখাবার। চলেছে খবরের কাগজের পাতায় চোখ বোলানো। গান শুনছেন তিনি। তবে, হালফিলের গান নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গানের তালিকায় রয়েছে রবীন্দ্রসংগীত বা স্বর্ণযুগের বাংলা গান। আর তাঁর পছন্দের তালিকায় রয়েছে বই। এই গরমের ছুটি কাটাচ্ছেন ড. পার্থ চট্টোপাধ্যায়ের বই পড়ে তিনি। ভাওয়াল রাজার ইতিহাস অবলম্বনে পার্থ চট্টোপাধ্যায়ের লেখা ‘এ প্রিন্সলি ইমপস্টার’ পড়ছেন তিনি। রোজ মোটামুটি ২০ পাতা করে পড়ছেন। ছুটির আগেই তাঁর বইটি শেষ করার টার্গেট রয়েছে। তবে, শুধু বই পড়া বা গান শোনা নয়, সন্ধেয় পুরনো বন্ধু বা আত্মীয়-স্বজনদের সঙ্গে আড্ডাও দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- কনভয়ে হা.মলা! ঝাড়গ্রাম থেকে ওড়িশা যাওয়ার পথে আটক কুড়মি নেতা রাজেশ মাহাত

 

Related articles

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...