Tuesday, June 23, 2026

কনভয়ে হা.মলা! ঝাড়গ্রাম থেকে ওড়িশা যাওয়ার পথে আটক কুড়মি নেতা রাজেশ মাহাত

Date:

Share post:

শুক্রবার ঝাড়গ্রামের লোধাশুলিতে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যাওয়ার পথে গড় শালবনির কাছে কুড়মিদের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়কে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে ইট, পাথর, বোতল ছুঁড়ে আক্রমণ করে। অভিষেক অল্পের জন্য রক্ষা পেলেও কনভয়ের সঙ্গে থাকা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর করা হয়। তাঁর ড্রাইভার গুরুতর ভাবে জখম হয়েছেন। চোট পেয়েছেন বীরবাহাও। আক্রান্ত সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।

যা নিয়ে ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া পদক্ষেপের নির্দেশ দেন প্রশাসনকে। স্রেফ দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নয়,পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী। কনভয়ে হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করে ঝাড়গ্রাম থানার পুলিশ। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত মোট ১৫ জন। সেই ঘটনায় এবার কুড়মি নেতা রাজেশ মাহাতকে আটক করল পুলিশ। সঙ্গে আরও একজনকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই রাজেশ মাহাতোর নামেই বীরবাহা হাঁসদা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছিলেন।

জানা গিয়েছে, পুলিশ গ্রেফতার করতে পারে এমনটা অনুমান করে ঝাড়গ্রামের নয়াগ্রাম থেকে ওড়িশা যাচ্ছিলেন রাজেশ। তাঁর সঙ্গে ছিলেন আরও একজন। দু’জনকেই আটক করে পুলিশ। এর আগে শনিবার সকালে আরও চারজনকে প্রথমে আটক করা হয়, জেরার পর তাদের গ্রেফতারও করা হয়েছে।

আরও পড়ুন- নয়া সংসদ ভবন উদ্বোধনের আগে দেশবাসীকে টুইটবার্তা মোদির

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...