Wednesday, June 24, 2026

নয়া সংসদ ভবন উদ্বোধনের আগে দেশবাসীকে টুইটবার্তা মোদির

Date:

Share post:

আগামী ২৮ মে অর্থাৎ রবিবার নতুন সংসদ ভবন(New Parliament House) উদ্বোধন করতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। উদ্বোধনের একদিন আগে নতুন সংসদ ভবন নিয়ে টুইটে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। জানালেন, নতুন সংসদ ভবনের জন্য দেশবাসীর ‘আত্মা গর্বিত’। শনিবার টুইটে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “নতুন সংসদ ভবন জনগণের আকাঙ্খা পূরণ করেছে। অনেকেই সোশাল মিডিয়ায় #MyParliamentMyPride প্রচার চালিয়েছেন। বহু মানুষের আবেগঘন কণ্ঠস্বর শুনতে পেয়েছি। জাতির গর্বের কথা তুলে ধরেছেন তাঁরা।”

বর্তমানে যে সংসদ ভবনে জনপ্রতিনিধিরা বসেন, তার পাশেই নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ত্রিভুজাকৃতি চারতলা এই বিল্ডিং প্রায় ৬৫ হাজার বর্গ কিলোমিটার জমির উপর গড়ে উঠেছে। এর মোট তিনটি দরজা রয়েছে। এগুলি হল জ্ঞানদ্বার, শক্তিদ্বার ও কর্মদ্বার। নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি ছাড়াও যোগ দেবে ২৫টি রাজনৈতিক দল। এর মধ্যে ১৮টি দল গেরুয়া শিবিরের নেতৃত্বাধীন NDA জোটে রয়েছে। অন্যদিকে এই অনুষ্ঠান বয়কট করছে কংগ্রেস-সহ ২০টি পার্টি। বরকট করা দলগুলির তালিকায় রয়েছে তৃণমূল, AAP, NCP, CPI, CPM ও সমাজবাদী পার্টি।

 

জানা গিয়েছে, রবিবার দুপুরে নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তাঁর পাশাপাশি উপস্থিত থাকবেন প্রাক্তন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া ও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ-সহ আরও অনেকে। ইতিমধ্যেই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়া এই সংসদ ভবনের অন্দরসজ্জার ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন। পাশাপাশি দেশবাসীকে একটি টাস্ক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। জনগণকে এই ভিডিয়োটি শেয়ার করতে বলেন তিনি। পাশাপাশি ভিডিয়োর সঙ্গে ভয়েস ওভার যোগ করার পরামর্শ দেন নমো। যাঁর ভয়েস ওভার সবচেয়ে ভালো হবে, তাঁর কণ্ঠস্বর নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করবেন বলেও উল্লেখ করেন তিনি। এই ইস্যুতেই এদিন দেশবাসীর উৎসাহের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...