Saturday, April 4, 2026

‘এশিয়া কাপে আমাদের লড়াই  কঠিন’ : সুনীল

Date:

Share post:

আসন্ন এশিয়া কাপে কঠিন গ্রুপে পরেছে ভারতীয় দল। ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপের থেকে এবারের লড়াই অনেক কঠিন ভারতের কাছে। মনে করছেন অধিনায়ক সুনীল ছেত্রী। ভারতের গ্রুপে এবার বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে সিরিয়া এবং উজবেকিস্তান। শনিবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে সুনীল জানিয়েছেন, আগের দু’বারের থেকে এবার তাঁদের কাজটা কঠিনই হতে যাচ্ছে। বিশ্বকাপের মরক্কোকে উদাহরণ হিসেবে সামনে রাখছেন তাঁরা।

সুনীল বলছেন, ‘‘আমি সবসময় মনে করি, এশিয়ান কাপ সবথেকে কঠিন টুর্নামেন্ট। শেষবার আমাদের গ্রুপ পর্বে থাইল্যান্ড, বাহরিন এবং আমিরশাহির বিরুদ্ধে খেলতে হয়েছিল। সেবার বেশ কিছু ভাল মুহূর্ত ছিল। কিন্তু খাতায়-কলমে এবার মনে হচ্ছে, গতবারের থেকে কাজটা অনেক বেশি কঠিন হতে যাচ্ছে।’’ তবে সুনীল মনে করছেন, এখনই এশিয়ান কাপের গ্রুপ নিয়ে না ভেবে ভালভাবে প্রস্তুতি নেওয়া জরুরি।

ভারত অধিনায়কের কথায়, ‘‘দলের সামনে বিশাল একটা লক্ষ্য রেখে দেওয়াটা সবসময় ঠিক নয়। বরং নিজেদের সময় দিতে হবে এবং টুর্নামেন্টের জন্য তৈরি হতে হবে। সামনের দু’টি টুর্নামেন্টে লেবানন ও কুয়েতের বিরুদ্ধে খেলে সিরিয়া নিয়ে একটা ধারণা আমরা পেতে পারি। এশিয়ান কাপের গ্রুপে থাকা সিরিয়া বেশ শক্ত প্রতিপক্ষ।’’

আরও পড়ুন:আগামিকাল আইপিএল-এর মহারণ, দেখে নেওয়া যাক লিগের পুরস্কার মূল‍্য

 

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...