Saturday, April 4, 2026

চেয়ার ঢাকা ত্রিপলে! মালদহে হাটবারেও ভরল না শুভেন্দুর সভা, তীব্র কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) জনসংযোগ যাত্রায় জনপ্লাবন দেখে ভয় পেয়েছিলেন। তাঁদের পায়ের তলায় যে মাটি নেই সেটা অনেক আগেই বুঝেছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেই কারণেই হাটবারে হাটের মধ্যে সভা করলেন তিনি। অথচ শনিবার মালদহের বিজেপির সেই সভাতেও লোক জুটলো না। লজ্জা ঢাকতে চেয়ার ঢাকা হল ত্রিপলে।

না আছে কর্মী, না আছে সংগঠন। সভা ডাকলেও জোটে না সমর্থক। সভায় লোক জোটাতে বঙ্গ বিজেপি (BJP) নেতারা নতুন ফন্দি এঁটেছেন। হাটবারে এক হাট লোকের মধ্যে সভা করে এখন মাঠ ভরাতে হচ্ছে। কিন্তু তারপরও শনিবার মালদহের (Maldah) মানিকচকের মথুরাপুরে ভরলো না শুভেন্দুর সভা। শুধু তাই নয়, ফাঁকা মাঠের লজ্জা ঢাকতে চেয়ারগুলি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হল। বিরোধীদল নেতা যখন সভায় এলেন তখন মেরেকেটে সভাস্থলে কয়েকশো মানুষ। অথচ সভার আগে বিজেপি দাবি করেছিলেন, এই সভা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকেও ছাপিয়ে যাবে। কিন্তু বাস্তবে লোক হাসালো বিজেপি। এই সভার পর শুভেন্দুকে তীব্র আক্রমণ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বলেন, “শুভেন্দু অধিকারী তো একটা স্বীকৃত চোর, তোলাবাজ, ঘুষখোর, দালাল। সারদার চোর, নারদার চোর। সিবিআইয়ের এফআইআর নেমড। সারদা কর্তা তো বলেছে ড্রাফটের মাধ্যমে কাঁথি পুরসভাকে ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন। সেটার কেন তদন্ত হচ্ছে না। ওরা বলছে যেখানে টাকা আছে ইডি, সিবিআই সব খুঁজে বের করবে। তা করুক, কোনও আপত্তি নেই। যেখানে টাকা লোকানো আছে সেখানে ওরা যাবে। প্রশ্ন হল, তাহলে তো এজেন্সির সবার আগে কাঁথি পুরসভায় যাওয়া উচিত। কারণ, সারদা কর্তা তো বলেছেন, কাঁথি পুরসভাকে তিনি টাকা দিয়েছিলেন। তাহলে এজেন্সি গিয়ে দেখুক পুরসভার অ্যাকাউন্টে ওই টাকা আছে কিনা, তাহলেই বোঝা যাবে আসলে চোর কে।”

আরও পড়ুন- নিউমার্কেটের হকারদের সংযত হওয়ার বার্তা দিলেন ফিরহাদ

 

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...