Monday, April 6, 2026

ইগো ঝেড়ে ফেলুন: শালবনির দলীয় বৈঠকে বার্তা অভিষেকের, জনসংযোগ যাত্রায় জনপ্লাবন

Date:

Share post:

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সেখানেই সাংগঠনিক বৈঠকে দলীয় কর্মীদের ইগো ঝেড়ে ফেলে একজোট হয়ে কাজ করার নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, এই জেলায় দলের প্রচার থেকে নিজস্ব প্রচার বেশি হচ্ছে। ইগোর লড়াই চলছে। আমি ওকে জানাব, তাঁকে জানাব না, এমন ঘটনা ঘটছে। গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলেও ইগো আছে। সেই ইগো ঝেড়ে ফেলুন।‌ সবাই আমরা দলের কর্মী, এটা মাথায় রেখে কাজ করুন।

শালবনির ক্যাম্পে পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের নিয়ে দুপুর ২ টোয় একান্তে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি অঞ্চল ধরে ধরে কী করতে হবে তার পরামর্শ দেন তিনি। এছাড়া কয়েকটি বিষয় নির্দিষ্ট ভাবে উল্লেখ করে ভবিষ্যতে তা শুধরে চলার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেন, “দলের প্রচার থেকে নিজস্ব প্রচার বেশি হচ্ছে। ইগো লড়াই চলছে। আমি ওকে জানাব, তাঁকে জানাব না, এমন ঘটনা ঘটছে। গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলেও ইগো আছে। সেই ইগো ঝেড়ে ফেলুন।‌ সবাই আমরা দলের কর্মী, এটা মাথায় রেখে কাজ করুন।” সেই সঙ্গে অজিত মাইতি, দীনেন রায়, মানস ভুঁইয়া, জেলা সভাপতি সুজয়কে বাড়তি দায়িত্ব নেওয়ার কথা বলেন। নারায়ণগড়, খড়গপুর, মোহনপুর, দাঁতন, শালবনি, মোহনপুর ব্লকে সংগঠনে বাড়তি নজর দেওয়ার নির্দেশ দেন অভিষেক। চন্দ্রকোণা রোড এলাকায় সমন্বয়ের অভাব রয়েছে বলে বৈঠকে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন- বীরবাহাকে হেনস্থা! ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক আদিবাসী যৌথ মঞ্চের, রাজেশ-সহ ধৃতরা হেফাজতেই

রবিবার শালবনিতে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে নদীর ধারে ৫০ টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে শুনে তাদের সঙ্গেও দেখা করেন তিনি। আইন অনুযায়ী, ব্যবস্থার আশ্বাস দেন। বাংলার অন্যান্য প্রান্তের মতেই এদিন অভিষেকের রোড শো-তেও জনপ্লাবন। তাঁকে একঝলক দেখার জন্য রাস্তার দুধারে অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকেন স্থানীয়রা।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...