Wednesday, June 3, 2026

“নয়া সংসদ ভবন স্বনির্ভর ভারতের উত্থানের সাক্ষী”! লোকসভার সদস্যসংখ্যা বাড়ার ইঙ্গিত মোদির

Date:

Share post:

“নতুন সংসদ বানানো নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছিল। কয়েক দশক ধরে পরিকল্পনা হচ্ছিল। সময়ের দাবি মেনেই সংসদ (Parliament) ভবনের উদ্বোধনের পরিকল্পনা করেছি আমরা।” নয়া সংসদভবন থেকে রবিবার প্রথম দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী দিনে যখন সংসদের সদস্যসংখ্যা সংখ্যা বাড়বে, তখন স্থান সংকুলান হবে না। তখন সাংসদরা বসবেন কোথায়? সেসব ভেবেই এই নয়া ভবন তৈরি হয়েছে।

মোদি তাঁর ভাষণে বলেন, প্রায় ৯৭০ কোটি টাকা ব্যয়ে ১২২৪ আসন বিশিষ্ট সংসদ ভবনটি তৈরি হয়েছে। ৮৮৮টি আসন বিশিষ্ট লোকসভার অন্দরসজ্জার থিম জাতীয় পাখি ময়ূর। আবার ৩৮৪টি আসন বিশিষ্ট রাজ্যসভার অন্দরসজ্জা করা হয়েছে পদ্ম থিমের উপরে অর্থাৎ বিজেপি চাইলে লোকসভায় ৮৮৮টি পর্যন্ত আসন বাড়তে পারে। আবার রাজ্যসভার আসন বেড়ে হতে পারে ৩৮৪টি। মোদি তাঁর ভাষণে আরও বলেন, প্রতিটি দেশের উন্নয়নের জয়যাত্রার মাঝে কিছু মুহূর্ত ঐতিহাসিক হয়ে যায়। আজ ২৮ মে তেমনই একটি দিন, বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নয়া সংসদভবন শুধু একটি ভবনই নয়। এটি ১৪০ কোটি মানুষের আশা আকাঙ্খার বিষয়। এটা বিশ্বকে জানান দেয় ভারতের সংকল্পের কথা। পাশাপাশি এদিন তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, এই নয়া সংসদভবন স্বনির্ভর ভারতের উত্থানের সাক্ষী হয়ে থাকবে। তিনি তাঁর ভাষণে প্রসঙ্গ তোলেন ব্রিটিশ জমানার। বলেন, বহু বছরের বিদেশী শাসন আমাদের গর্বকে ছিনিয়ে নিয়েছিল। আজ সেই ঔপনিবেশিক ভাবনা সরিয়ে দিয়েছে ভারত। তিনি আরও বলেন, নতুন সংসদ ভবনটি হবে আত্মনির্ভর ভারত-এর ভোরের প্রমাণ।

 

 

Related articles

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...