Wednesday, June 24, 2026

নয়া সংসদ ভবন গণতন্ত্রের কফি.ন! তীব্র কটা.ক্ষ আরজেডি-র, সঙ্গে বিরোধীরাও

Date:

Share post:

নতুন সংসদ ভবন (New Parliament building) গণতন্ত্রের কফিন- এভাবেই সেন্ট্রাল ভিস্তাকে আক্রমণ করল বিরোধীরা। রবিবাসরীয় সকাল থেকেই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমেই নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এরপরেই সরব হন একাধিক বিরোধী নেতৃত্ব। তৃণমূলের (TMC) তরফ থেকে নতুন সংসদ ভবনের উদ্বোধনকে ‘আমি শুধু নিজেকেই ভালোবাসি দিবস’ বলে কটাক্ষ করেছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। আর নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করতে দেখা গিয়েছে আরজেডি-কে (RJD)। টুইটারে নতুন সংসদ ভবনের পাশে কফিনের ছবি দিয়ে টুইট করেছে লালু প্রসাদের দল।

আরজেডি নেতা শক্তি সিং যাদব জানান, ”আমাদের টুইটে কফিনের ছবি গণতন্ত্রের কবরের প্রতীক। সংসদ গণতন্ত্রের মন্দির। সেটাকে এখন যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, দেশের মানুষ সেটা মেনে নেবে না। সংবিধান ও পরম্পরা- দুটোকেই অমান্য করা হচ্ছে। সংসদের সর্বেসর্বা রাষ্ট্রপতি। সংবিধানই এই মান্যতা দিয়েছে। কিন্তু গণতন্ত্রকে কবরে পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী কাছে অনুরোধ, দয়া করে গণতন্ত্রকে কবরে পাঠাবেন না।”

নয়া সংসদ ভবনের উদ্বোধন নিয়ে তীব্র কটাক্ষ করেছেন এনসিপি-র নেতা শরদ পাওয়ারের কন্যা ও সাংসদ সুপ্রিয়া সুলে। তাঁর কথায়, ”বিরোধীদের ছাড়া নতুন সংসদ ভবনের উদ্বোধন অসম্পূর্ণ। এর থেকেই স্পষ্ট দেশে কোনও গণতন্ত্র নেই।”

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...