Friday, April 3, 2026

বন্ধুর জ্বলন্ত চি*তায় ঝাঁপ যুবকের , তারপর…

Date:

Share post:

প্রিয় বন্ধুর মৃ*ত্যুতে শোকাহত যুবক, মুহূর্তেই এমন কাণ্ড ঘটালেন যে শ্মশানে (crematorium)উপস্থিত সকলেই অবাক। অশোক (Ashoke)নামে এক যুবক ক্যানসারে ভুগছিলেন। গতকাল অর্থাৎ শনিবার তাঁর মৃত্যু হয়। শেষকৃত্যের জন্য তাঁর দেহ নিয়ে যাওয়া হয় যমুনা নদীর (Jamuna River) তীরে। ঘড়ির কাঁটায় তখন সকাল ১১টা। পরিবার, আত্মীয়স্বজনদের সঙ্গে শেষকৃত্যে হাজির হয়েছিলেন যুবকের এক বন্ধু আনন্দ (Anand)। দাহকাজ যখন প্রায় শেষের দিকে, ঠিক সেই সময় আনন্দ ওই জ্বলন্ত চিতার মধ্যে ঝাঁপ (Jump into the burning pyre) দেন।

আগ্রার (Agra)এই ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে পড়েন সকলে। কে কী করবেন বোঝার আগেই ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। তড়িঘড়ি ওই যুবককে টেনে বার করার চেষ্টা করেন শ্মশানে উপস্থিত বাকিরা। কিন্তু ততক্ষণে শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গিয়েছিল। কোনও মতে তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আগ্রার মেডিক্যাল কলেজে (Agra Medical College)স্থানান্তরিত করার পথে যুবকের মৃত্যু হয়। কী কারণে আনন্দ এমন ঘটনা ঘটালেন, তা পরিস্কার নয়।

 

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...