Monday, April 6, 2026

সাপের কা.মড়ে ধু.ন্ধুমার, সাপ নিয়েই সোজা ধুপগুড়ি হাসপাতালে হাজির আ.ক্রান্ত!

Date:

Share post:

এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না।এভাবে সাপের কামড় খেতে হবে ভাবেননি।বাড়ির সিড়ি দিয়ে নামতে গিয়ে কিছু একটা কামড় দিয়েছে পায়ে। ধুপগুড়ির ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা অপর্না দেখেন একটি সাপ পায়ে কামড়ে দিয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। সাপের কামড় খেয়ে ভয়ে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে।

সাপটি কামড়ে দেওয়ার পর ঘাপটি মেরেই বসেছিল সিঁড়িতে।তার স্বামী প্রদীপ সরকার সাপটিকে ধরে প্লাস্টিক ব্যাগে পুরে দেন। তারপর স্ত্রী এবং সাপটিকে নিয়ে সোজা ধুপগুড়ি হাসপাতালে হাজির হন। এদিকে হাসপাতালে সাপ নিয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

চিকিৎসক এবং নার্সরা প্রথমে সাপটিকে চিনতে পারেন নি। সাপটিকে চিনতে এবং সাপটির সম্পর্কে জানতে ডাক পড়ে সর্প বিশারদ মিন্টু চৌধুরীর। তিনি এসে সাপটিকে চিহ্নিত করেন, স্থানীয় ভাষায় এই সাপটিকে এনি সাপ বলা হয় এবং এটি সম্পূর্ণ নির্বিষ সাপ।প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...