Thursday, June 25, 2026

পুরীর জগন্নাথ মন্দিরে দু.র্ঘটনা! মহাপ্রসাদের গরম ডাল গায়ে পড়ে আ.শঙ্কাজনক দুই

Date:

Share post:

আর কিছুদিন পরেই পুরীতে শুরু হবে মহা রথযাত্রা। তার আগেই বড়সড় বিপত্তি ঘটল মন্দিরে। মন্দিরে ভোগের ডাল গায়ে পড়ে গুরুতর জখম হলেন মন্দিরের দুই সেবায়েত। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করার ব্যবস্থাও করা হয়। পুরীর সদর হাসপাতালে এখনও তাঁরা চিকিৎসাধীন।

জানা গিয়েছে, উনুন থেকে নামিয়ে আনা ডাল মাথায় করে নিয়ে যাচ্ছিলেন মন্দিরের দুই সেবাইত। কিন্তু রাস্তা পিচ্ছিল থাকায় অসাবধানতাবশত পা পিছলে যায় একজনের। টাল সামলাতে না পেরে ডালের পাত্র নিয়ে পড়ে যান দ্বিতীয় জনও। তাঁদের উপরেই চলকে পড়ে যায় গরম ডাল। এর ফলে শরীরের অনেকটা অংশ পুড়ে যায় ওই দুই সেবায়েতের।আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করার ব্যবস্থাও করা হয়। পুরীর সদর হাসপাতালে এখনও তাঁরা চিকিৎসাধীন। ওই দুই সেবাইতের নাম প্রদীপকুমার সাহু এবং পাপী প্রধান। এক জন ওড়িশার ব্রহ্মগিরির বাসিন্দা। অন্য জন থাকেন তালাজঙে।

আরও পড়ুন- বন্ধ্যাত্ব.করণ অপারেশন করাতে গিয়ে প্রসূতির মৃ.ত্যু! অ.শান্ত হাসপাতাল, পথ অবরোধ

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...