Saturday, April 4, 2026

ভিলেন বৃষ্টি, ভেস্তে গেল রবিবারের আইপিএলের ফাইনাল, ম্যাচ হবে সোমবার রিজার্ভ ডে-তে

Date:

Share post:

ভিলেন বৃষ্টি। গড়ালো না একটাও বল। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিল ২০২৩ আইপিএল ফাইনাল। যেই ম‍্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স। কিন্তু ভিলেন ভেস্তে দেয় রবিবারের আইপিএলের ফাইনাল। ম্যাচ হবে সোমবার রিজার্ভ ডে-তে।

রবিবার ছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ আইপিএলের ফাইনাল। পরপর ট্রফি জয়ের লক্ষ‍্যে হার্দিক পান্ডিয়ার দল। ওপর দিকে মুখে না বললেও মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। এছাড়াও পাঁচে পাঁচ করার লক্ষ‍্যে সিএসকে। যার ফলে দুপর-বিকেল থেকেই দর্শকরা ভিড় জমাতে শুরু করেন স্টেডিয়ামে। অনেকেই ধরে নিয়েছেন এটিই ধোনির শেষ ম্যাচ। তাই হলুদ জার্সি গায়ে দর্শকরা আসেন স্টেডিয়ামে। গুজরাত টাইটান্সের ঘরের মাঠে খেলা হলেও দেখে তা বিন্দুমাত্র বোঝার উপায় ছিল না। এবারের আইপিএলে ধোনি যখন যে শহরে খেলেছেন, সর্বত্রই এই একই ছবি দেখা গিয়েছে। কিন্তু রবিবার আমেহদাবাদের দর্শকদের হতাশ হতে হয়। বৃষ্টির জন্য দেখা গেল না ধোনির খেলা। হতাশ হয়েই ফিরলেন তারা।

আগে থেকেই রবিবার আমেহদাবাদে বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই মতো সন্ধ্যা নামতেই শুরু হয় বৃষ্টি। বেশ জোরে বৃষ্টি হচ্ছিল। ফলে মাঠ ঢাকা ছিল কভারে। কিন্তু আউটফিল্ডে বেশ কিছু জায়গায় জল জমতে শুরু করে। অপেক্ষা করা হয় রাত ১১ টা পযর্ন্ত। কিন্তু শেষমেশ ম‍্যাচ রিজার্ভ ডে-তে করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

আরও পড়ুন:ট্রান্সফার মার্কেটে ঝড় তুলল মোহনবাগান, আসতে পারেন এই বিদেশি ফুটবলার

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...