Saturday, March 14, 2026

নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক কুস্তিগিররা

Date:

Share post:

নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল কুস্তিগিরদের। আর সেই বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হলেন বেশ কয়েক জন । তাঁদের মধ্যে রয়েছেন অলিম্পিকে অংশগ্রহণকারী এবং কমনওয়েলথ গেমসজয়ী কুস্তিগিররাও। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রীজ ভূষণের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা।

যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির সদস্য ব্রীজ ভূষণ । তাঁকে সরানোর দাবিতে গত মাস থেকে দিল্লির যন্তরমন্তরে আন্দোলন করে চলেছেন ক্রীড়াবিদেরা। এর মধ্যে তাঁরা আগেই জানিয়ে দিয়েছিলেন, রবিবার, নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন, তার সামনে বিক্ষোভ দেখাবেন। ‘মহিলা মহাপঞ্চায়েত’ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন।
পুলিশ অনুমতি না দিলেও, আগাম সতর্কতা হিসেবে গোটা দিল্লি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। জায়গায় জায়গায় রয়েছে ব্যারিকেড। গাড়ি আটকে চেকিং চলছে। মধ্য দিল্লিতে মোতায়েন রয়েছেন হাজার হাজার পুলিশ কর্মী। দিল্লি মেট্রোর কেন্দ্রীয় সচিবালয় এবং উদ্যোগ ভবন স্টেশনের সমস্ত প্রবেশ এবং প্রস্থান পথ বন্ধ রাখা হয়।
এই পরিস্থিতিতে কুস্তিগিররা নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে গেলে গোল বাধে। দিল্লির বিশেষ পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক বলেন, ‘‘আমরা ক্রীড়াবিদদের সম্মান করি। কিন্তু নতুন সংসদ ভবন উদ্বোধনে কোনও বিশৃঙ্খলা হতে দিতে পারি না।’’

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...