Thursday, May 28, 2026

৯ মাস পর সশরীরে আদালতে অর্পিতা, টাকা নিয়ে মুখে কুলুপ!

Date:

Share post:

প্রায় ১০ মাস নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে সংশোধনাগারে রয়েছেন অভিনেত্রী-মডেল অর্পিতা মুখোপাধ্যায়। দীর্ঘ দিন পর সোমবার সকালে তাঁকে বিচার ভবনে হাজির করানো হয়। মূলত জামিনের শুনানির জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে এদিন হাজির করানো হয়।

প্রসঙ্গত, গত বছরের অগস্ট মাস নাগাদ অর্পিতাকে সশরীরে আদালতে হাজির করানো হয়েছিল। তার পর থেকে নিরাপত্তাজনিত কারণে ভার্চুয়ালি আদালতে হাজির করানো হত তাঁকে।
এদিন আদালত চত্বরে সাংবাদিকরা অর্পিতার কাছে জানতে চান, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা কার? যদিও এই প্রশ্ন শুনে সোমবার চুপ থাকলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা। এর আগে তিনি একাধিকবার বলেছিলেন, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। তাঁকে ‘ফাঁসানো’ হচ্ছে বলেও মন্তব্য করেন অর্পিতা।
তিনি আরও বলেছিলেন, ‘আমি অত্যন্ত উচ্চ বংশের মেয়ে। আমার মা অসুস্থ। তাঁর পাশে থাকতে হবে।’ তবে সোমবার কোনও উত্তর না দিয়েই আদালতে ঢুকে যান অর্পিতা। এর আগে ১৪ মার্চ অর্পিতাকে ব্যাঙ্কশাল আদালতের এক ভার্চুয়াল শুনানিতে হাজির করানো হয়েছিল।

Related articles

দেশের সীমান্তে ১৫ কিমির মধ্যে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জায়গায় চলছে বুলডোজার। এরমধ্যেই দেশের সীমান্তে বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ...

মায়াপুরের ইসকন মন্দিরের গোশালায় বিশেষ পুজো মুখ্যমন্ত্রীর 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার মায়াপুর ইসকন মন্দিরে (Iscon Temple, Mayapur) গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

আপত্তিকর শব্দ ব্যবহার! কল্যাণের বিরুদ্ধে অভিযোগ কাকলির 

তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে অভিযোগ...

অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

'ভূতের ভবিষ্যৎ' সিনেমার পরিচালক অনীক দত্তের (Anik Dutta) আচমকা চলে যাওয়া এখনও মেনে নিতে পারছে না টলিউড (Tollywood)...