Saturday, April 4, 2026

মণিপুরে শাহ সফরের আগেই সং*ঘর্ষ! মৃ*ত্যু ১ পুলিশকর্মীর সহ ৫

Date:

Share post:

নির্বাচনী প্রচার শেষ কর্নাটকে। নয়া সংসদ ভবন উদ্বোধনের কাজও সম্পন্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন বলা যেতে পারে ছুটিতে। এতদিনে সময় হয়েছে তাঁর অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি দেখার। সোমবার, আজ সেখানে যাওয়ার কথা রয়েছে তাঁর। তবে তার আগে ফের নতুন করে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে মণিপুরে। সংঘর্ষের জেরে রবিবার গভীর রাতে এক পুলিশকর্মী-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন। রাজধানী ইম্ফল-সহ একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে অশান্তি।

আরও পড়ুন:মণিপুরে জ.ঙ্গি সং.ঘর্ষ, নিরাপত্তাবাহিনীর গু.লিতে নিহ.ত ৪০ জ.ঙ্গি!
গত ৩ মার্চ অশান্তি শুরু হয় মণিপুরে। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়ে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেটও।কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই ফের নতুন করে অশান্তি ছড়িয়েছে পাহাড়ি রাজ্যে। বিবাদমান কুকি ও মেতেই গোষ্ঠীকে একাধিকবার শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়ার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।এতদিন কর্নাটকের নির্বাচন ছেড়ে মণিপুরের দিকে খেয়াল রাখতে পারেননি শাহ। তাঁর ভূমিকা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও সে সব তোয়াক্কাই করেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
কয়েকদিন আগেই শাহ জানান, ২৯মে অর্থাৎ সোমবার মণিপুর যাবেন তিনি। আপাতত তিনদিন স্বরাষ্ট্রমন্ত্রী সেরাজ্যে থাকবেন বলেই জানা গিয়েছে। তার ঠিক আগেই ফের নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে উত্তর-পূর্বের রাজ্যটিতে। রবিবারই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং জানিয়েছিলেন, অন্তত ৪০ জন জঙ্গিকে জঙ্গিকে নিকেশ করা গিয়েছে।তাঁর বক্তব্যের ঠিক পরই পুলিশের ওপর সরাসরি হামলা।
সরকারি আধিকারিক সূত্রে খবর, প্রশাসনের তরফে যাদের জঙ্গি তকমা দেওয়া হচ্ছে, তারাই অত্যাধুনিক রাইফেল-সহ নানা অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে। অভিযোগের তীর মূলত কুকি সম্প্রদায়ের দিকেই। তাদের ছোঁড়া গুলিতেই সুগনুতে এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরেক পুলিশ কর্মী।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...