Monday, April 13, 2026

ফ্রেঞ্চ লিগে ফের সেরা এমবাপে,ধন্যবাদ জানালেন মেসিকে

Date:

Share post:

ফ্রেঞ্চ লিগ ‘আঁ’ এখনও শেষ হয়নি, আরও এক রাউন্ডের খেলা এখনও বাকি আছে। এক ম্যাচ হাতে রেখেই খেতাব জয় মোটামুটি নিশ্চিত পিএসজির। এরই মধ্যে লিগ ওয়ানের বিভিন্ন ক্ষেত্রে সেরাদের পুরস্কার অনুষ্ঠানও হয়ে গেছে।চতুর্থবারের মতো ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়ন পিএসজির তারকা কিলিয়ান এমবাপে।রবিবার এক অনুষ্ঠানে লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেওয়া হয় এই মরসুমে ২৮ গোল করা এমবাপের হাতে।

এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পেই। তবে তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছেন অলিম্পিক লিওঁর আলেক্সান্দ্রে লাকাজেত, ২৭ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন তিনি। ২৪ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন লিলের কানাডিয়ান ফরোয়ার্ড জোনাথান ডেভিড।

এমবাপের দুর্দান্ত পারফরম্যান্সে অবদান আছে লিওনেল মেসিরও।পুরো মরসুম জুড়েই পিএসজি সতীর্থদের দিয়ে গোল করানোয় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ধারাবাহিকতা ছিল সবসময়।লিগে মেসির সাহায্যে এখনও পর্যন্ত ১৬টি গোল হয়েছে। এর বেশির ভাগই এমবাপের গোলে।

স্বাভাবিকভাবেই লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে মেসিকে ধন্যবাদ দিয়েছেন এমবাপে। প্রথম খেলোয়াড় হিসেবে লিগ ওয়ানে চারবার সেরার পুরস্কার পাওয়া এমবাপে পুরস্কার নিয়ে বলেছেন, ‘অবশ্যই আমি লিওকে ধন্যবাদ জানাতে চাই। সব খেলোয়াড়ের মতো সেও আমাকে অনেক সাহায্য করেছে।’

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...