Wednesday, February 25, 2026

ঝড়বৃষ্টির জেরে লন্ডভন্ড উজ্জয়িনীর মহাকাল মন্দির! মৃ*ত ২, আ*হত ৩

Date:

Share post:

বর্ষা ঢুকতে এখনও দেরি। তার আগেই মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড়বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে দুজনের। আহত আরও ৩ জন। শুধু তাই নয়,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন করা উজ্জয়নীর মহাকাল মন্দিরের একাধিক মূর্তি স্থানচ্যূত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন:বন্ধ্যাত্ব.করণ অপারেশন করাতে গিয়ে প্রসূতির মৃ.ত্যু! অ.শান্ত হাসপাতাল, পথ অবরোধ

২০২২ সালের অক্টোবর মাসেই মহাকাল লোকমন্দির করিডোরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।করিডোরে বসানো হয়েছিল সপ্তঋষির মূর্তি। রবিবারের ঝড়বৃষ্টির দাপটে সেই ৭টির মধ্যে ৬টি মূর্তিই স্থানচ্যূত হয়েছে, ছিটকে পড়েছে অন্য জায়গায়। তার মধ্যে দুটি মূর্তি ক্ষতিগ্রস্তও হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, মহাকাল মন্দিরে মোট ১৫৫টি মূর্তি রয়েছে, যার মধ্যে বজ্রপাত এবং ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি মূর্তি। ঘটনার বিষয়ে ইতিমধ্যেই উজ্জয়িনীর জেলাশাসক এবং ডিভিশনাল কমিশনারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
এদিকে, রবিবারের বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড়বৃষ্টির জেরে একাধিক বিদ্যুতের খুঁটিও উল্টে গেছে। যার ফলে বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা। উজ্জয়িনী শহরেই গাছ পড়ে যাওয়ার ফলে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাগাড়া এলাকায় কুঁড়েঘরের দেওয়াল ধসে পড়ে মৃত্যু হয়েছে আর একজনের। রাজ্যজুড়ে আরও অন্তত তিনজন আহত হয়েছেন বলে খবর।

 

spot_img

Related articles

কলকাতায় দুই দিনের জাতীয় প্যাকেজিং সম্মেলন, পরিবেশবান্ধব উদ্ভাবনে জোর আইআইপি-র

বিশ্বজুড়ে প্যাকেজিং শিল্প যখন ডিজিটাল রূপান্তর ও পরিবেশগত দায়বদ্ধতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই কলকাতায় শুরু হতে চলেছে এক...

বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণাবর্ত: তাপমাত্রার হেরফের হবে না

সোমবার মধ্যরাত থেকে হওয়া বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের নিম্নমুখী। মঙ্গলবারের থেকে তাপমাত্রা নামল বুধবার। আগামী তিনদিন এমনই...

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...