Friday, April 3, 2026

হিলারি অনুপ্রেরণা, ৬ বছরে বারোটি শৃঙ্গ জয় অস্কারের!

Date:

Share post:

শিশু মন সব সময় নিজের মতো করে ছুটে চলতে চায়। তাই ছুটি পেলেই বেড়াতে যেতে চায় সব বাচ্চাই। এবার তাঁদের স্বপ্ন পূরণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল এক ৬ বছরের শিশু, নাম অস্কার (Oscar)। পাহাড় পর্বত তাঁকে চুম্বকের মতো টানে। বইয়ের পাতায় এডমন্ড হিলারির (Edmond Hillary) সঙ্গে পরিচয় থেকেই পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের স্বপ্ন দেখা শুরু ৬ বছরের অস্কারের। ইতিমধ্যেই ইউরোপের (Europe) ১২টি উচ্চ শৃঙ্গ জয় করে নজির গড়েছে সে।

অস্কার ল্যাঙ্কাস্টারের বাসিন্দা, নিজের দুঃসাহসিক অভিযানে ইতিমধ্যেই ৩১ হাজার পাউন্ড অনুদান সংগ্রহ করেছে সে। যদিও সেখান থেকে এতটুকু নিজের জন্য খরচ করতে চায়নি এই শিশু। ইংল্যান্ড এবং ওয়েলসের উচ্চতম শৃঙ্গ স্কাফেল পাইক এবং স্নোডনও (The highest peaks in England and Wales are Scafell Pike and Snowdon) জয় করেছে সে। আর পুরো অর্থ দিয়ে দিয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থাকে যারা শিশুদের শৃঙ্গ জয়ের স্বপ্ন পূরণ করবে, তাদের বেড়াতে নিয়ে যাবে। শিশু মনের এত পরিণত ভাবনা আর ইচ্ছেকে সম্মান জানিয়েছেন অস্কারের বাবা ম্যাট। পর্বতারোহণে অস্কারের সঙ্গী বেশির ভাগ সময় বাবা ম্যাট। কখনও মা কিম , আবার কখনও দাদু মার্কও অভিযানে যান। কঠিন পথে থেমে যাওয়া নয় বরং সব চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে চায় ৬ বছরের শিশু। এবার লক্ষ্য সব থেকে কম বয়সে এভারেস্ট জয়ের কৃতিত্ব নিজের করে নেওয়ার। প্রতিদিন এই স্বপ্নই দেখছে সে, আর তার সঙ্গে আরও অনেক শিশু।

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...