Monday, March 30, 2026

ক্ষমতা থাকলে ED-CBI দিয়ে আমাকে তোলাও! মেদিনীপুরে দাঁড়িয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

“ক্ষমতা থাকলে আমাকে ED-CBI দিলে তোলাও। দেখি তোমার মোদিজি আর অমিতজির কত ক্ষমতা। আমার কাছে মানুষ আছে।” মঙ্গলবার, মেদিনীপুরের পটাশপুর বাজারে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে সারা বাংলা ঘুরে বেড়াচ্ছেন তিনি। তাঁর জনসংযোগ যাত্রায় জনজোয়ার। আর তা দেখেই গলা শুকিয়ে যাচ্ছে বিরোধীদের।

শুভেন্দু অধিকারীর নাম না করে তোপ দেগে অভিষেক বলেন, “যারা মেরুদণ্ড বিক্রি করে রাজনীতি করে, তাদের রেয়াত করি না। ৩৫টার মধ্যে ১৩+৭+৪ মানে ৩৫টার মধ্যে ২৪টা জিতেছে। ED-CBI থেকে বাঁচতে গদ্দারি করে বিজেপিতে গিয়েছে।“ তীব্র আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন, লোডশেডিং-এর বিষয়টা সবাই জানে। লাইট বন্ধ করে কারচুপি হয়েছে। এখন বিষয়টি বিচারাধীন।

এরপরেই তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, ”এত ভয় কীসের? সকাল থেকে রাত পর্যন্ত ‘ভাইপো’ ‘ভাইপো’। নাম নেয় না।” অভিষেকের কথায়, “ভারতের রাজনীতিতে সব থেকে বড় গদ্দারের নাম শুভেন্দু অধিকারী। ও ঘুষেখার, বুক ঠুকে বলছি। এখন সনাতনী সেজেছে।“

২০০০ টাকার নোট বাতিল নিয়েও কেন্দ্রকে নিশানা করেন অভিষেক। বলেন, “এদের বরাবর তুঘলকী সিদ্ধান্ত। কখনও নোটবাতিল, কখনও আবার লকডাউন। টাকা বদলাতে গিয়ে লাইনে দাঁড়িয়ে ১৪০ জন মারা গিয়েছে। এখন আবার নোটবন্দি। পালটানোর রাজনীতিতে বিশ্বাসী হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু দৃষ্টিভঙ্গি পালটায়নি।”

বাংলার প্রাপ্য আটকে দেওয়ার বিষয়ে নিয়ে বিজেপি নেতাদের তোপ দেগে অভিষেক বলেন, “চিঠি লিখে বলছে দিল্লির মালিককে বাংলার টাকা আটকে দাও“। এদিন নবজোয়ার কর্মসূচি নিয়ে পশ্চিম মেদিনীপুরের সবং থেকে পূর্ব মেদিনীপুরের গিয়েছেন অভিষেক। প্রথম কর্মসূচি ছিল পটাশপুর বাজারের ভাঙ্গড় চকে। তারপর এগড়ায় রোড শো করেন। কাঁথিতে রাতে থাকবেন অভিষেক।

আরও পড়ুন- গঙ্গায় পদক বি.সর্জন দিতে গিয়েও থমকালেন সাক্ষী-বিনেশরা, কেন্দ্রকে ৫ দিনের সময়সীমা

 

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...